মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
Logo

পিরোজপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, আহত ১

/ ১২ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ১ জুন, ২০২৬

পিরোজপুর প্রতিনিধি ।।

পিরোজপুরের কাউখালীতে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় শহীদুল ইসলাম কনক (৭২) নামে পথচারী এক বৃদ্ধ নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

সোমবার (১ জুন) মোটরসাইকেলের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কাউখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)। এর আগে রোববার রাত ৯টার দিকে কাউখালী সরকারি বালিকা বিদ্যালয় সড়কে এই ঘটনা ঘটে। পরে গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শহীদুল ইসলাম কনকের মৃত্যু হয়।

এই ঘটনায় আহত আহসানুর রহমান পল্টু (৬৫) এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত প্রায় ৯টার দিকে কাউখালী সরকারি বালিকা বিদ্যালয় সড়কের একটি সেতুর ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল দুই পথচারীকে ধাক্কা দেয়। এতে উজিয়াল খান এলাকার বাসিন্দা শহীদুল ইসলাম কনক ও আহসানুর রহমান পল্টু গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় শহীদুল ইসলাম কনক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। আহত আহসানুর রহমান বর্তমানে একই হাসপাতালে ভর্তি রয়েছেন।

কাউখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এবাদ আলী মোল্লা বলেন, দুর্ঘটনায় জড়িত চালক ও মোটরসাইকেল আটকের চেষ্টা চলছে চলছে। ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com