শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক বরগুনায় সাঁকো পার হতে গিয়ে খালে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু ঝালকাঠিতে আগুনে ভস্মীভূত ৮ দোকান, ক্ষতি ২৯ লাখ টাকা ববিতে আবারও র‍্যাগিংয়ের অভিযোগ, নবীন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে হাসপাতালে বরিশালে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার রোধে কমিউনিটি ডায়ালগ গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫০ বরিশালের স্বাস্থ্যখাত : চিকিৎসক-জনবল-ওষুধ সংকটে বেহাল দশা! বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত: স্মরণসভায় বিশিষ্টজনদের শ্রদ্ধা ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭ এবার মেসিরই ব্যালন ডি’অর জেতা উচিত— বেকহাম

বরিশালে সমকাল অফিসে মিলল সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ

/ ৬১ বার পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো চিফ পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধা ৭টায় ব্যুরো অফিস থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, পুলক চ্যাটার্জি ২ বছর আগে সমকাল থেকে চাকরিচ্যুত হয়েছিলেন। তিনি বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এরপর তিনি নিসঃঙ্গ জীবন-যাপন করেন।

বর্তমান ব্যুরোর দায়িত্বে থাকা সাংবাদিক সুমন চৌধুরি জানান, পুলক চ্যাটার্জির কাছে অফিসের একটা চাবি থাকত। তিনি প্রায়শই রাতে এসে অফিস খুলে সময় কাটাতেন।

শুক্রবার সন্ধ্যায় সুমন অফিসে এসে দেখেন ভিতর থেকে অফিস তালাবদ্ধ। দরজা একটু ফাঁক করে দেখেন গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলক চ্যাটার্জি ঝুলছেন। এসময় দ্রুত পুলিশে খবর দেয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙ্গে পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com