রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
চুরির অপবাদে আটক: ক্ষুধার্ত বাবার মুখে রুটি তুলে দিলো শিশুসন্তান বরিশালে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ট্রাফিক পাগল বাবুলের পাশে ইভেন্ট ৮৪ ‘এটাই আমার শেষ বিশ্বকাপ’ বরিশালে সাড়ে ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী: ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে, শৃঙ্খলা না মানলে রাষ্ট্রদ্রোহ মামলা বরিশাল সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে সদর উপজেলা বিএনপির প্রতিবাদ সভা ইয়াবা সেবনকালে ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের দুই নেতাসহ আটক ৪ ‘ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস’ কারখানা খোলা ও বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের ‘ভুখা মিছিল’ এইচএসসির ফল প্রকাশ হতে পারে নভেম্বরের মাঝামাঝি

বরিশালে সাড়ে ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

/ ২৭ বার পড়া হয়েছে
আপডেট : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল নগরীতে অভিযান চালিয়ে সাড়ে চার কেজি গাঁজাসহ মো. মানিক মিয়া (৩৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ শনিবার নগরীর ঢাকা-বরিশাল মহাসড়কের চৌমাথা মাছবাজারের সামনের পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মানিক মিয়া ঢাকার দক্ষিণখান থানার কাওলা এলাকার মো. বেলাল হোসেনের ছেলে। তবে তিনি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বালাসুতি এলাকার বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. জয়নুল আবেদীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চৌমাথা এলাকায় অভিযান চালানো হয়। পরে মানিক মিয়ার কাছ থেকে সাড়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার মানিক মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com