রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
Logo

বরিশাল মহানগর বিএনপির হস্তক্ষেপে বিএম কলেজ ছাত্রদলের সাথে নগর ছাত্রদলে দ্বন্দ্বের অবসান!

/ ৫২ বার পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :
বৃহস্পতিবার ২৫ জুন , বিকাল ৫ টায় সদর রোডস্থ বিএনপি দলীয় কার্যালয়ে, বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জিয়ার আহবানে গত ২২জুন তারিখ বরিশাল বিএম কলেজে সৃষ্ট অপ্রীতিকর ঘটনার বিষয়ে জটিলতা নিরসনে,এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উক্ত বৈঠকে বিএম কলেজ ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম জুবায়ের, সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিন, বরিশাল মহানগর ছাত্রদলের আহবায়ক মোঃ এনামুল হাসান তাসনিম, সদস্য সচিব নাভীদ রহমান তুষার, সিনিঃ যুগ্ম-আহবায়ক মাহামুদ হাসান তানজিল এবং জেলা ছাত্রদলের আহবায়ক তৌফিকুল ইসলাম ইমরান, সদস্য সচিব আলামিন মৃধা, সিনিঃ যুগ্ম-আহবায়ক আসিফ আল মামুন উপস্থিত ছিলেন। দীর্ঘ আলোচনার পর ছাত্রদল নেতৃবৃন্দ উক্ত জটিলতায় দুঃখ প্রকাশ করে।

বিএম কলেজ ছাত্রদল, মহানগর ছাত্রদল ও জেলা ছাত্রদল এর নেতৃবৃন্দের সাথে সাধারণ শিক্ষার্থী ও রাজনৈতিক কর্মীদের মধ্যে ঐক্যবদ্ধ ভাবে সেতু বন্ধন আরও দৃঢ় ভাবে তৈরিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে এবং ভবিষ্যতে সতর্কতার সাথে সকল পরিস্থিতি মোকাবিলায় এবং শিক্ষার্থী বান্ধব সংগঠন হিসেবে অতীতের ন্যায় ভবিষ্যতেও বেগবান ভাবে কাজ করার লক্ষ্যে সকলে অঙ্গীকারবদ্ধ হয়।

মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com