শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগ ও অপপ্রচার’: এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ বরিশালে ১১ দলীয় ঐক্যের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ আইসিইউতে হাতকড়া পরা ছবি ভাইরাল: আওয়ামী লীগ নেতা মনির খানের মৃত্যু বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা চরফ্যাশনে বিদ্যুতায়িত হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল ‘হলুদ সোনালি বাটা’ দুই ভাইয়ের দ্বন্দ্বের জেরে হামলা: প্রাণ গেল মেয়ে জামাইয়ের, স্ত্রীসহ আহত পাঁচজন বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে রিকশাচালক গ্রেফতার ‘এদের মারো না কেন?’: ওবায়দুল কাদেরের কল রেকর্ড ট্রাইব্যুনালে

বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা

/ ৭০ বার পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

বানারীপাড়ায় প্রতিনিধি ।।

বরিশালের বানারীপাড়ায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ)কে নিয়ে কটুক্তি করার অভিযোগে সঞ্জিব রায় (২৭) নামের এক যুবককে মারধর করে জুতার মালা গলায় পড়িয়ে ঘুরানো হয়েছে। জানা গেছে,উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের একতারহাট নামক এলাকায় গোপাল মার্কেটে বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। হযরত মুহাম্মদ (সঃ)কে নিয়ে কটুক্তি করায় স্থানীয়রা ওই যুবককে মারধর করে জুতার মালা গলায় পড়িয়ে ঘুরানোর পরে অভিযুক্তকে তার বাবা শরত রায়ের হাতে তুলে দেওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয়দের সূত্রে জানা গেছে
মুসলিম জাহানের নয়নের মনি বিশ্বনবী দু’জাহানের বাদশা নবী করিম হযরত মুহাম্মদ (সঃ) এর বিরুদ্ধে কটুক্তিকারী সঞ্জিব রায়(২৭) বিক্ষুদ্ধ স্থানীয়দের তোপের মূখে হাত জোড় করে ক্ষমা চেয়ে নবীকে নিয়ে আর কখনও বাজে মন্তব্য করবে না এবং ভুল হয়েছে মাপ করে দেন বলে ক্ষমা প্রার্থনা করেন।
মারধর ও জুতার মালা পড়িয়ে ঘুরানো শেষে ক্ষমা প্রার্থণায় তাকে তার বাবার হাতে ছেড়ে দেওয়া হয়।

বানারীপাড়া থানার ওসি মোঃ মজিবুর রহমান বলেন এ বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com