শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগ ও অপপ্রচার’: এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ বরিশালে ১১ দলীয় ঐক্যের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ আইসিইউতে হাতকড়া পরা ছবি ভাইরাল: আওয়ামী লীগ নেতা মনির খানের মৃত্যু বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা চরফ্যাশনে বিদ্যুতায়িত হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল ‘হলুদ সোনালি বাটা’ দুই ভাইয়ের দ্বন্দ্বের জেরে হামলা: প্রাণ গেল মেয়ে জামাইয়ের, স্ত্রীসহ আহত পাঁচজন বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে রিকশাচালক গ্রেফতার ‘এদের মারো না কেন?’: ওবায়দুল কাদেরের কল রেকর্ড ট্রাইব্যুনালে

ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস

/ ১২৯ বার পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

ভোলা প্রতিনিধি ।।

ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেছে। তবে দুর্ঘটনায় বাসের কোনো যাত্রী হতাহত হননি বলে জানা গেছে।

মঙ্গলবার (৯ জুন) সকালে দৌলতখান উপজেলার মধ্য জয়নগর গ্রামের বক্সেআলী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বিলাস-২ নামের একটি বাস ভোলার চরফ্যাশন উপজেলা থেকে যাত্রী নিয়ে সদরের ইলিশা লঞ্চঘাটের দিকে যাচ্ছিল। এ সময় বাসটি বক্সেআলী ব্রিজ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি সড়কের পাশে পুকুরে পড়ে যায়।

বাংলাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ তাজিব উদ্দিন বলেন, বাসটির দ্রুতগতির ফলে দুর্ঘটনার কবলে পড়েছে। খবর পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে গিয়ে বাসের যাত্রীদের উদ্ধার করেছি এবং যে যার মতো তাদের গন্তব্যে চলে গেছেন। কোনো যাত্রী গুরুতর আহত হননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com