শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগ ও অপপ্রচার’: এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ বরিশালে ১১ দলীয় ঐক্যের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ আইসিইউতে হাতকড়া পরা ছবি ভাইরাল: আওয়ামী লীগ নেতা মনির খানের মৃত্যু বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা চরফ্যাশনে বিদ্যুতায়িত হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল ‘হলুদ সোনালি বাটা’ দুই ভাইয়ের দ্বন্দ্বের জেরে হামলা: প্রাণ গেল মেয়ে জামাইয়ের, স্ত্রীসহ আহত পাঁচজন বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে রিকশাচালক গ্রেফতার ‘এদের মারো না কেন?’: ওবায়দুল কাদেরের কল রেকর্ড ট্রাইব্যুনালে

মসজিদে নামাজরত অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা

/ ১২৮ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ২২ জুন, ২০২৬

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ।।

বরিশালের মেহেন্দীগঞ্জে জমি বিরোধের জেরে মসজিদে ঢুকে নামাজরত সেজো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে।

রোববার বেলা দেড়টার দিকে উপজেলার আন্ধারমানিক ইউনিয়নের ঘোলেরহাট জামে মসজিদে এ ঘটনা ঘটে।

নিহত নজরুল সরদার (৪২) আন্ধারমানিক (ঘোলেরহাট) গ্রামের কাঞ্চন সরদারের ছেলে। ৪ শতাংশ জমি বিরোধের জেরে তার বড়ভাই হারুন সরদার (৫৫) ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে আহত করেন। পরে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের চতুর্থ ভাই মজিবর সরদার জানান, ৫ ভাইয়ের মধ্যে সবার বড় হারুন সরদার তার (মজিবর সরদারের) বাড়ির মধ্যে ৪ শতাংশ জমি দাবি করেন। এ নিয়ে রোববার দুপুরে সেজো ভাই নজরুল সরদার বড় ভাইয়ের সঙ্গে কথা বলতে যান। ওই সময় নজরুল সরদার বড় ভাইকে বাড়ির জমির পরিবর্তে বিলের মধ্য ফসলি জমি ভোগদখল করার অনুরোধ করেন; কিন্তু বড় ভাই বাড়ির জমি দাবিতে অনড় থাকলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে নজরুল সরদার ঘোলেরহাট জামে মসজিদে জোহর নামাজ পড়তে চলে যান।

প্রত্যক্ষদর্শী এক মুসল্লি জানান, জোহরের ফরজ নামাজের জামায়াতের আগে নজরুল সরদার চার রাকাত সুন্নত নামাজ পড়ছিলেন। তিন রাকাত নামাজ পড়ার পরে হারুন সরদার মসজিদে ঢুকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে তার ভাইকে আহত করেন। এ সময় নজরুলের পেটের আংশিক নাড়িভুঁড়ি বের হয়ে যায়। পরে মুসল্লিরা তাকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মজিবর সরদার আরও বলেন, তার সেজো ভাই নজরুল সৌদি আরবে চাকরি করেন। প্রায় ৪ মাস আগে তিনি ছুটিতে দেশে আসেন এবং গত ২০ জুন সৌদি আরব যাওয়ার কথা ছিল; কিন্তু ভাইয়ের সঙ্গে জমি বিরোধ নিষ্পত্তির জন্য ও বউয়ের অনুরোধে ৫ দিন ছুটি বাড়িয়েছিলেন তিনি। সেই বিরোধ মেটাতে গিয়ে বড় ভাইয়ের হাতে খুন হলেন। পরিবারে তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসন্তান রয়েছে।

কাজীরহাট থানার ওসি মো. সিদ্দিকুর রহমান বলেন, আন্ধারমানিক গ্রামে মসজিদে একজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। অভিযুক্তকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com