শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
ঝালকাঠিতে আগুনে ভস্মীভূত ৮ দোকান, ক্ষতি ২৯ লাখ টাকা ববিতে আবারও র‍্যাগিংয়ের অভিযোগ, নবীন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে হাসপাতালে বরিশালে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার রোধে কমিউনিটি ডায়ালগ গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫০ বরিশালের স্বাস্থ্যখাত : চিকিৎসক-জনবল-ওষুধ সংকটে বেহাল দশা! বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত: স্মরণসভায় বিশিষ্টজনদের শ্রদ্ধা ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭ এবার মেসিরই ব্যালন ডি’অর জেতা উচিত— বেকহাম স্থানীয় নির্বাচনের আগে মাঠ পর্যায় থেকে সিসি ক্যামেরার তথ্য চাইল ইসি স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক

মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ

/ ৩৫ বার পড়া হয়েছে
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে দলীয় সদস্যদের অংশগ্রহণে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সক্ষমতা প্রকল্প (A Community-based Climate Resilient Life and Livelihood Project)-এর আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করে চন্দ্রদ্বীপ ডেভেলপমেন্ট সোসাইটি (CDS)। প্রকল্পটি SAKO Foundation ও Wilde Ganzen এর সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সক্ষমতা প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. আবু সুফিয়ান শেখ, সঞ্চালনায় ছিলেন প্রকল্প কর্মকর্তা রিপন কুমার সমাদ্দার প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মো. মাহামুদুল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত)। তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আয়বর্ধনমূলক বিভিন্ন কার্যক্রম, প্রাণিসম্পদ ও পানি সম্পদের ব্যবহার, বিভিন্ন রোগবালাই এবং রোগ প্রতিরোধের উপায় সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে নারীদের দক্ষতা উন্নয়ন ও আয়বর্ধনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার বিষয়ে তিনি অংশগ্রহণকারীদের ইতিবাচকভাবে উৎসাহিত করেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী দলীয় সদস্যরা জলবায়ু সহনশীল জীবন-জীবিকা, আয় বৃদ্ধির সুযোগ এবং স্থানীয় পর্যায়ে ঝুঁকি মোকাবিলার বিভিন্ন কৌশল সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করেন।

আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবন ও জীবিকার ওপর নেতিবাচক প্রভাব কমানো এবং তাদের টেকসই আয়ের সুযোগ তৈরির লক্ষ্যে সক্ষমতা প্রকল্পের আওতায় এ ধরনের প্রশিক্ষণ ও কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com