বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
নিখোঁজের ২ দিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ পরিমাপে কম: বরিশালে দুই ফিলিং স্টেশনে জরিমানা স্বেচ্ছাসেবক দল নেতার চাঁদাবাজির প্রতিবাদে ব্যবসায়ীদের ধর্মঘট, বেচাকেনা বন্ধ জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ববি সংলগ্ন মহাসড়ক সংস্কার না হওয়ায় শিক্ষার্থীদের তোপের মুখে সওজ প্রকৌশলী সরকারি হাসপাতালের সামনে নতুন ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী উত্তাল বঙ্গোপসাগর, নৌকা-ট্রলারকে সতর্ক থাকার নির্দেশ মোবাইল না দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় কিশোর! মনপুরায় অধ্যক্ষের ওপর হামলা, যুবদল-স্বেচ্ছাসেবক দলের ৮ নেতার বিরুদ্ধে মামলা তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: ডা. জাহেদ

সিনেমার নায়িকা হচ্ছেন সাফানা নমনি

/ ৩৬ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

বিনোদন ডেক্স ।।

দীপ্ত টিভির দীর্ঘ ধারাবাহিক ‘মাশরাফি জুনিয়র’-এ অভিনয় করে পরিচিতি পান সাফানা নমনি। শিশুশিল্পী হিসেবে অভিনয়ের অভিজ্ঞতা আছে বিজ্ঞাপন, নাটক ও সিনেমায়। এবার সিনেমার নায়িকা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন নমনি। সব ঠিক থাকলে অনন্য মামুনের ‘দানব’ সিনেমায় নায়িকা হিসেবে বড় পর্দায় অভিষেক হবে তাঁর।

বিজ্ঞাপন দিয়ে শোবিজে ক্যারিয়ার শুরু হয় সাফানা নমনির। আদনান আল রাজীবের ‘বিকাল বেলার পাখি’ নাটকে নজর কাড়েন। অভিনয়ে করেন সিনেমাতেও। ‘পোড়ামন ২’ সিনেমায় পূজা চেরীর ছোটবেলার চরিত্রে হাজির হন পর্দায়। ২০২০ সালে পঞ্চম শ্রেণিতে পড়ার সময় যুক্ত হন দীপ্ত টিভির মাশরাফি জুনিয়র ধারাবাহিকে। নাটকটি যখন শেষ হয়, তখন তিনি দশম শ্রেণির ছাত্রী। পাঁচ বছর ধরে একই নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে দর্শকদের ভালোবাসা ও প্রশংসা পেয়েছেন তিনি।

ধারাবাহিকটি শেষ হওয়ার পর নতুন কোনো কাজে যুক্ত না হয়ে পড়ালেখায় মনোযোগ দেন নমনি। পাশাপাশি প্রস্তুতি নিতে শুরু করেন নতুনভাবে পর্দায় ফেরার। এবার তাঁর ফেরার পালা। ফিরছেন সিনেমার নায়িকা হয়ে। অস্বীকার না করলেও দানব সিনেমায় নমনির অভিনয়ের বিষয়ে এখনই কোনো কথা বলতে চাইলেন না নির্মাতা অনন্য মামুন। জানালেন, শিগগির বড় আয়োজন করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে নায়িকার নাম। তবে সম্প্রতি নির্মাতা তাঁর ফেসবুক প্রোফাইলে শাকিব খানের সঙ্গে নমনির ছোটবেলার একটি ছবি শেয়ার করে লেখেন, ‘দানব সিনেমার নায়িকা শাকিব খানের সঙ্গেও কাজ করেছে।’ ছবিটি ছিল ‘লাভ ২০১৪’ সিনেমার শুটিংয়ের। যদিও নানা জটিলতার কারণে শেষ পর্যন্ত মুক্তি পায়নি সিনেমাটি।

নির্মাতার মতো নমনির পরিবারও সিনেমায় অভিনয়ের বিষয়টি এখনই জানাতে চাইছে না। তবে জানা গেছে, দানব সিনেমা নিয়ে নমনির সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়েছে। শিগগির আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হবেন। এখন নিজেকে প্রস্তুত করছেন নমনি।

২০২৪ সালের শেষ দিকে দানব সিনেমার ঘোষণা দেন অনন্য মামুন। সে সময় গুঞ্জন উঠেছিল, এতে অভিনয় করবেন শরিফুল রাজ। তবে এখনো নির্মাতা আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। এ বছরের শেষ দিকে দানবের শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com