বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
Logo

সিলেটের ফেঞ্চুগঞ্জে সাংবাদিক লাভলু মিয়ার দুই ছেলে নিখোঁজ, পরিবারে উদ্বেগ

/ ৮৭ বার পড়া হয়েছে
আপডেট : বুধবার, ৮ জুলাই, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ছত্তিশ গ্রামের বাসিন্দা ও সাংবাদিক মোঃ লাভলু মিয়ার দুই ছেলে গত ৪ জুলাই (শুক্রবার) থেকে নিখোঁজ রয়েছে। নিখোঁজ দুই শিশু হলো সালমান (চতুর্থ শ্রেণির শিক্ষার্থী) ও মাহিন (তৃতীয় শ্রেণির শিক্ষার্থী)।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৪ জুলাই (শুক্রবার) প্রতিদিনের মতো তারা ফেঞ্চুগঞ্জ পশ্চিম বাজারে অবস্থিত মদিনাতুল উলুম হযরত শাহ মাদ্রাসার বোর্ডিংয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাদের আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
আজ মঙ্গলবার বিকেল প্রায় ৪টার দিকে শিশুদের বাবা সংশ্লিষ্ট মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানতে পারেন, দুই শিক্ষার্থী গত শুক্রবার থেকেই মাদ্রাসায় উপস্থিত ছিল না।
এ ঘটনায় পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে। শিশু দুটিকে দ্রুত খুঁজে পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকলের সহযোগিতা কামনা করেছেন স্বজনরা।
যোগাযোগের ঠিকানা:
মোঃ লাভলু মিয়া
গ্রাম: ছত্তিশ, উপজেলা: ফেঞ্চুগঞ্জ, জেলা: সিলেট
মোবাইল: ০১৭৩৯৩৮৫৯৮৮
যদি কোনো সহৃদয় ব্যক্তি সালমান ও মাহিনের সন্ধান পেয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে উল্লিখিত নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com