শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগ ও অপপ্রচার’: এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ বরিশালে ১১ দলীয় ঐক্যের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ‘র‍্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’ আইসিইউতে হাতকড়া পরা ছবি ভাইরাল: আওয়ামী লীগ নেতা মনির খানের মৃত্যু বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা চরফ্যাশনে বিদ্যুতায়িত হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল ‘হলুদ সোনালি বাটা’ দুই ভাইয়ের দ্বন্দ্বের জেরে হামলা: প্রাণ গেল মেয়ে জামাইয়ের, স্ত্রীসহ আহত পাঁচজন বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে রিকশাচালক গ্রেফতার ‘এদের মারো না কেন?’: ওবায়দুল কাদেরের কল রেকর্ড ট্রাইব্যুনালে

স্ত্রী না আসায় শ্বশুরবাড়িতে জামাতার আত্মহত্যা

/ ৫০ বার পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

বাকেরগঞ্জ প্রতিনিধি ।।

বরিশালের বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে পারিবারিক মনোমালিন্যের জেরে অভিমান করে শ্বশুরবাড়িতে গিয়ে বিষপানে আত্মহত্যা করেছেন বাদল সিকদার (৪৫) নামে এক ব্যক্তি। শুক্রবার (১৯ জুন) সকালে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বিরাঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে।

বাদল সিকদার উপজেলার কলসকাঠি ইউনিয়নের ঢাপরকাঠি গ্রামের মৃত আতাহার সিকদারের ছেলে। তিনি রঙ্গশ্রী ইউনিয়নের বিরাঙ্গল গ্রামের মৃত সামার সিকদারের জামাতা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে বাদল সিকদারের সঙ্গে তার স্ত্রী মাহমুদা বেগমের (৩৬) পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে মাহমুদা বেগম মেয়েকে নিয়ে বাবার বাড়ি চলে যান। গত বুধবার (১৭ জুন) বাদল সিকদার স্ত্রীকে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়িতে যান এবং সেখানেই দুই দিন ধরে ছিলেন।

শুক্রবার সকালে বাদল সিকদার তার স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে ফেরার চেষ্টা করেন। তবে স্ত্রী যেতে রাজি না হওয়ায় বাদল সিকদার তার শ্বশুরবাড়ির এলাকার একটি স্থানীয় বাজার থেকে কীটনাশক কিনে এনে শ্বশুরবাড়িতে বসে পান করেন।

শ্বশুরবাড়ির লোকজন বিষপানের বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানালে বাকেরগঞ্জ থানা পুলিশ হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com