শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক বরগুনায় সাঁকো পার হতে গিয়ে খালে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু ঝালকাঠিতে আগুনে ভস্মীভূত ৮ দোকান, ক্ষতি ২৯ লাখ টাকা ববিতে আবারও র‍্যাগিংয়ের অভিযোগ, নবীন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে হাসপাতালে বরিশালে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার রোধে কমিউনিটি ডায়ালগ গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫০ বরিশালের স্বাস্থ্যখাত : চিকিৎসক-জনবল-ওষুধ সংকটে বেহাল দশা! বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত: স্মরণসভায় বিশিষ্টজনদের শ্রদ্ধা ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭ এবার মেসিরই ব্যালন ডি’অর জেতা উচিত— বেকহাম

১৪ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না জুয়েলের, অতঃপর…

/ ৭৭ বার পড়া হয়েছে
আপডেট : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশালের বানারীপাড়ার বহুল আলোচিত ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আ. মান্নান জুয়েল (৩৫) দীর্ঘ ১৪ বছর আত্মগোপনে থেকেও শেষ পর্যন্ত রেহাই পেলেন না। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) যৌথ অভিযানে অবশেষে ধরা পড়েছেন তিনি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাব-৮ ও র‍্যাব-৭ এর যৌথ আভিযানিক দল।

র‍্যাব জানায়, ২০১২ সালে বরিশাল জেলার বানারীপাড়া থানায় আ. মান্নান জুয়েলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। তবে রায় ঘোষণার পর থেকেই জুয়েল আত্মগোপনে চলে যান। দীর্ঘ সময় ধরে পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

বানারীপাড়া থানা পুলিশ সাজাপ্রাপ্ত এই আসামিকে গ্রেফতারের জন্য র‍্যাব-৮ এর অধিনায়ক বরাবর একটি আনুষ্ঠানিকভাবে অধিযাচনপত্র প্রেরণ করে। এর পর থেকেই র‍্যাব আসামির অবস্থান শনাক্ত করতে নিবিড় গোয়েন্দা নজরদারি এবং আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার শুরু করে।

একপর্যায়ে র‍্যাব-৮, সদর কোম্পানি (বরিশাল) এবং র‍্যাব-৭, সিপিএসি (চট্টগ্রাম) এর যৌথ টিম গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয় যে, আসামি চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় ছদ্মবেশে অবস্থান করছেন। সেই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে পাহাড়তলী থেকে মান্নান জুয়েলকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আ. মান্নান জুয়েল বানারীপাড়া উপজেলার ইলুহার গ্রামের আ. হক মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‍্যাব-৮, বরিশালের মিডিয়া অফিসার লে. কমান্ডার বিএন মো. শাহরিয়ার রিফাত অভি জানান, জঘন্যতম অপরাধের সাজাপ্রাপ্ত আসামিদের আইনের আওতায় আনতে র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই তৎপর। আধুনিক তথ্যপ্রযুক্তি ও সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৪ বছর ধরে আত্মগোপনে থাকা আসামি জুয়েলকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে র‍্যাব।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে। বানারীপাড়া থানায় পৌঁছানোর পর তাকে আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com