মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
Logo

অপু যেন অপরাজিতা ফুল!

/ ৩২ বার পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

বিনোদন ডেক্স ।।

অনেক দিন ধরে অভিনয়ে পাওয়া যাচ্ছে না অপু বিশ্বাসকে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবাদে ভক্তদের সঙ্গে সংযোগটা রেখেছেন অব্যাহত। প্রায়ই বিভিন্ন ফটোশুটে অংশ নেন, সেগুলো শেয়ার করেন। পছন্দের অভিনেত্রীকে নানা রঙে-রূপে দেখে অপুর ভক্তরাও হন উচ্ছ্বসিত।

সোমবার রাতে ফেসবুক পেজে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন অপু। পরনে নীল শাড়ি, কানে-গলায় হালকা তবে আভিজাত্যে মোড়ানো গয়না; আর মুখে উচ্ছ্বল হাসি। নীল শাড়িতে তিনি যেন অপরাজিতা ফুলের মতই ফুটে আছেন। ছবিগুলোর সঙ্গে ক্যাপশনে নিজের অনুভবের কথা জানিয়েছেন অপু। সেটা এরকম, ‘নীলের এই আভায় নিজেকে যেন রাজকীয় মনে হচ্ছে।’

নজরকাড়া এই সাজের নেপথ্যের ব্যক্তি-প্রতিষ্ঠানের নামও জানিয়েছেন অপু। বোঝাই যাচ্ছে, এটি প্রচারণামূলক ফটোশুট।

নীল শাড়িতে অপুকে দেখে ভক্তরা মুগ্ধতা প্রকাশ করছেন। কেউ লিখেছেন, ‘নীল পরী’, কারো মন্তব্য ‘মাশাআল্লাহ আপু, অনেক সুন্দর লাগছে আপনাকে’, কেউ আবার শুভকামনা জানিয়ে লিখেছেন, ‘এভাবে সবসময় হাসিখুশি থাকেন, দোয়া করি।’

বলা দরকার, অপু বিশ্বাসকে সর্বশেষ বড় পর্দায় দেখা গিয়েছিল ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ‘ছায়াবৃক্ষ’ ছবিতে। বন্ধন বিশ্বাসের এ ছবিতে তার সঙ্গে রয়েছেন নিরব। এরপর একাধিক ছবিতে যুক্ত হওয়ার খবর মিললেও কোনো ছবি আলোর মুখ দেখেনি এখনো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com