শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
Logo

মেসিকে ‘লুজার’ বললেন বলিউড অভিনেত্রী গওহর খান

/ ২১ বার পড়া হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

বিনোদন ডেক্স ।।

ফিফা ফুটবল বিশ্বকাপের মিশর-আর্জেন্টিনা ম্যাচটির ফলাফল নিয়ে অসন্তোষ রয়েছে অনেকের মধ্যে। বিশেষ করে আর্জেন্টিনা বিরোধী শিবিরে এ ফলাফল যেন কাঁচা ঘায়ে নুনের ছিটার মতো। সামাজিক মাধ্যমে ক্ষোভ ঝাড়ছেন তারা। এ দলে আছেন বলিউড অভিনেত্রী গওহর খান। মেসিকে লুজার বললেন তিনি।

ইনস্টাগ্রামে একটি রিল শেয়ার করেছেন গওহর। সেখানে লিখেছেন, “লুজার! মেসির নামের বানান ‘Messi’ নয় ‘Messy’ হওয়া উচিত। মেসি আসলে নোংরা। ব্যথার নাটক ভালো করেন মেসি।”

তার মানে ম্যাচ চলাকালীন মুখে আঘাত পান মেসি যেটি ভালো চোখে দেখছেন না এ বলিউড সুন্দরী। মিশরের ফরোয়ার্ড মোস্তাফা জিকোর মতো তিনিও মনে করছেন গোটা টুর্নামেন্টই যেন আর্জেন্টিনার পক্ষে পরিচালিত হয়েছে।

২০০২ সালের ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় চতুর্থ স্থান অর্জনের মাধ্যমে শোবিজে নাম লেখান গওহর। ২০০৯-এ ‘রকেট সিং: সেলসম্যান অফ দ্য ইয়ার’ ছবির মাধ্যমে অভিষেক হয় তাঁর। পরে ‘ইশাকজাদে’ ও ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’-সহ একাধিক ছবিতে দেখা যায় তাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com