স্পোর্টস ডেক্স ।।
৪১৩ রানকে টেস্টে যেকোনো বিচারেই বড় সংগ্রহ বলতে হয়। তার ওপর সবুজ উইকেট হলে তো কথাই নেই। তবে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের এই সংগ্রহকেই যেন মামুলি বানিয়ে ফেলছে পাকিস্তান। আজান আওয়াইস, ইমাম উল হক, আব্দুল্লাহ ফজলের ব্যাটে বাংলাদেশকে দারুণ জবাবই দিচ্ছি সফরকারী দল।
বাংলাদেশের ৪১৩ রানের জবাবে দ্বিতীয় দিনের খেলা শেষে পাকিস্তান ১ উইকেট হারিয়ে ১৭৯ রান করেছে পাকিস্তান। আজান ৮৫ এবং ফজল ৩৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন। প্রথম ইনিংসের বাংলাদেশের চেয়ে এখনো ২৩৪ রানে পিছিয়ে পাকিস্তান। তবে হাতে থাকা ৯ উইকেট বেশ নির্ভার রাখছে শান মাসুদের দলকে।
পাকিস্তানের দারুণ জবাবের পরিবর্তে প্রেক্ষাপট ভিন্নও হতে পারত। কিন্তু সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ। পাকিস্তানের দুটি ক্যাচ ছেড়েছেন স্বাগতিক ফিল্ডাররা। ইনিংসের অষ্টম ওভারে ইমামের ক্যাচ ছাড়েন মাহমুদুল হাসান জয়। নতুন জীবন পেয়ে অবশ্য ইনিংস খুব বেশি বড় করতে পারেননি পাকিস্তানি ওপেনার। ২২তম ওভারের শেষ বলে তাঁকে ফেরান মেহেদী হাসান মিরাজ। ৬ বাউন্ডারিতে ৪৫ রান করেন ইমাম। বিদায় নেওয়ার আগে পাকিস্তানকে উড়ন্ত সূচনা এনে দেন। আজানের সঙ্গে গড়েন ১০৬ রানের জুটি।
বাংলাদেশের সবচেয়ে বড় চিন্তা এখন আজানকে নিয়ে। দ্বিতীয় উইকেটে ফজলকে নিয়ে রানের চাকা সচল রেখেছেন এই ওপেনার। ৭৩ রানের নিরবচ্ছিন্ন জুটি গড়ে দিনের খেলা শেষ করেছেন তাঁরা। আরও ভয়ঙ্কর হয়ে উঠার আগেই তৃতীয় দিনের শুরুতেই এই জুটি ভাঙাই এখন বাংলাদেশের বোলারদের প্রধান লক্ষ্য।










Leave a Reply