সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
Logo

ফিরলেন সৌম্য-জাকের, নতুন মুখ মুশফিক

/ ১৬ বার পড়া হয়েছে
আপডেট : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

স্পোর্টস ডেক্স ।।

চোটের কারণে ছিটকে গেছেন নাহিদ রানা। তাঁর পরিবর্তে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে জায়গা পেয়েছেন মুশফিক হাসান। প্রথমবার টেস্ট দলে ডাক পেলেন এই পেসার। এ ছাড়া দলে ফেরানো হয়েছে সৌম্য সরকার ও জাকের আলী অনিককে।

চোটের কারণে প্রথম টেস্টে খেলতে পারবেন না লিটন দাস। টি-টোয়েন্টি অধিনায়কের অনুপস্থিতিতে দলে জায়গা পেয়েছেন জাকের। ২০২৫ সালের জুনে গলে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্ট খেলেছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। ৬ টেস্টের ১১ ইনিংসে জাকেরের সংগ্রহ ৩৩৭ রান। ব্যাটিং গড় ৩০.৬৩। ফিফটি চারটি। সৌম্য সবশেষ টেস্ট খেলেছিলেন ২০২১ সালের ফেব্রুয়ারিতে; মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সাড়ে চার বছর পর এই সংস্করণে ফের সুযোগ পেলেন বাঁহাতি ব্যাটার।

রানার চোটে দলে জায়গা পাওয়া মুশফিক ১৭টি প্রথম শ্রেণীর ম্যাচের ২৮ ইনিংসে ৫৭ উইকেট নিয়েছেন। এবার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় ২৩ বছর বয়সী এই পেসার। ব্যাটিংয়ে হতাশ করায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে জায়গা হয়নি মাহমুদুল হাসানের।

ডারউইনে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ১৩ আগস্ট। ম্যাকাইতে ২২ আগস্ট দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান, অমিত হাসান, জাকের আলী, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন ও মুশফিক হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com