বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য রূপ বদলাচ্ছে বর্ষা, হঠাৎ নামছে ভারী বৃষ্টি! মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে ট্রাকচাপায় পা বিচ্ছিন্ন বরিশাল ডেঙ্গুর বিস্তার, বদলে যাচ্ছে সংক্রমণের চিত্র! ভোলায় পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার স্নিগ্ধাকে নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া, দিলেন একের পর এক বিস্ফোরক তথ্য নামফলকেই ১৪ মাস পার, ববিতে হয়নি জুলাই স্মৃতিস্তম্ভ রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

খোলাচিঠিতে আবেগঘন বার্তায় কী ইঙ্গিত দিলেন এমবাপ্পে

/ ১৮ বার পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

স্পোর্টস ডেক্স ।।

২০২৬ ফুটবল বিশ্বকাপ নিয়ে আলোচনা যেন শেষ হওয়ার নয়। লিওনেল মেসি তো বটেই, আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও দিয়েছেন বার্তা। কেউ সামাজিক মাধ্যমে, কেউবা চিরকুট ঝুলিয়ে, কেউ আবার খোলাচিঠিতে নিজের মনের কথা প্রকাশ করেছেন। এবার প্রকাশিত হলো কিলিয়ান এমবাপ্পের খোলাচিঠি।

নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে এমবাপ্পে ‘ধনবাদ’ ক্যাপশনে খোলাচিঠি পোস্ট করেছেন। ফরাসি অধিনায়কের সেই খোলাচিঠি ফ্রান্সের সংবাদমাধ্যম লেকিপে আজ প্রকাশ করেছে। এমবাপ্পের কথায় অবসরের ইঙ্গিত পাওয়া গেলেও আসলে ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দেননি। তবে শিরোপা জিততে না পারার হতাশা ফুটে উঠেছে তাঁর বক্তব্যে। ফ্রান্সের ভক্ত-সমর্থকদের উদ্দেশে লেখা খোলাচিঠিতে এমবাপ্পে শুরুটা করেছেন এভাবে, ‘আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি। এটা ভীষণ কষ্টদায়ক। এই সত্য তো লুকিয়ে রাখার কোনো উপায় নেই। আরও কয়েক দিন এই কষ্ট থাকবে।’

২০২২ ফুটবল বিশ্বকাপে ৮ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন কিলিয়ান এমবাপ্পে। কাতারের ফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পর পুরস্কার হাতে তাঁর সেই হতাশাগ্রস্ত চেহারা এখনো ফুটবলপ্রেমীদের চোখে ভাসে। সদ্য সমাপ্ত ২০২৬ ফুটবল বিশ্বকাপেও এমবাপ্পে পেয়েছেন গোল্ডেন বুট। এই বিশ্বকাপে তিনি করেন ১০ গোল।

সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতলেও ২০২৬ ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে না পারার হতাশায় পুড়ছেন এমবাপ্পে। ভক্ত-সমর্থকদের উদ্দেশে লেখা ফরাসি অধিনায়কের খোলাচিঠিতে লেখা, ‘সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গর্বের সঙ্গেই নিচ্ছি। তবে ট্রফিটা জিততে পারলে আরও ভালো লাগত। এর চেয়ে ভালো একটা শেষ উপহার দেওয়া উচিত ছিল আমাদের। তবে গল্পের শেষ তো সব সময় আমাদের নিয়ন্ত্রণে থাকে না। নিজেদের সেরাটাই শুধু দিতে পারি।’

এমবাপ্পে ১০ গোলের পাশাপাশি ৪ গোলে অ্যাসিস্ট করেছেন। উসমান দেম্বেলে করেন ৬ গোল। যার মধ্যে রয়েছে একটা হ্যাটট্রিকও। আর মাইকেল ওলিসে কোনো গোল করতে না পারলেও সাত অ্যাসিস্ট করেছেন। সতীর্থদের কৃতিত্ব দিয়ে এমবাপ্পে বলেন, ‘তাদের পরিশ্রম, দৌড়, পাস ও প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের টিকিয়ে রাখা এবং দলীয় ঐক্য ছাড়া এত গোল করা আমার পক্ষে সম্ভব ছিল না। যতটা না আমার এই স্বীকৃতি, ততটা দলেরও। ছোটবেলায় কমপক্ষে একটা বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখেছিলাম। আমি এবার খেলেছি তিন বিশ্বকাপ। একবার চ্যাম্পিয়ন হয়েছি এবং খেলেছি অধিনায়ক হিসেবে। কখনোই এটা ভুলব না।’

স্পেনের কাছে ২-০ গোলে হেরে যাওয়ায় টানা তিন বিশ্বকাপে ফাইনাল খেলার সুযোগ হাতছাড়া হয় ফ্রান্সের। এরপর গোলবন্যার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে ৬-৪ গোলে হেরে যায় ফ্রান্স। তাতে করে ফ্রান্সের কোচ হিসেবে দিদিয়ের দেশমের দীর্ঘ ১৪ বছরের পথচলা শেষ হয়। কোচ ও খেলোয়াড় দুই ভূমিকাতে বিশ্বকাপ জেতা দেশম ফ্রান্সকে আরও মেজর টুর্নামেন্টের শিরোপা জিতিয়েছেন। ২০১৬ ইউরো এবং ২০২০-২১ মৌসুমের নেশনস লিগ ফ্রান্স জিতেছে দেশমের সময়ই।

দেশমের সঙ্গে এমবাপ্পের গুরু-শিষ্যের সম্পর্ক কেমন, সেটা বিশ্বকাপের সময় বোঝা গেছে। দেশমকে কৃতিত্ব দেওয়ার পাশাপাশি দলের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে এমবাপ্পে লিখেছেন, ‘দেশমকে যা বলার, তা আগেই বলেছি। তাঁর পুরো কোচিং স্টাফকে ধন্যবাদ। পাশাপাশি ফিজিওথেরাপিস্ট, রাঁধুনি, প্রশিক্ষক, গাড়িচালক, পর্দার আড়ালে থাকা মানুষগুলো, যাঁদের ছাড়া কোনো কিছুই সম্ভব হতো না। যুক্তরাষ্ট্রে যাঁরা আমাদের স্বাগত জানিয়েছেন, তাঁদেরকেও অসংখ্য ধন্যবাদ। আমি ভীষণ গর্বিত।’

সদ্য সমাপ্ত ফুটবল বিশ্বকাপে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করে রেকর্ড বই তছনছ করে দিয়েছেন মেসি। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড নিজের করে নিয়েছেন মেসি। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ আর্জেন্টাইন তারকা ফুটবলার করেছেন ১২ অ্যাসিস্ট। দিয়েগো ম্যারাডোনার বিশ্বকাপে ছিল ৮ অ্যাসিস্ট। সব মিলিয়ে ফুটবল বিশ্বকাপে ২১ গোল করে দুইয়ে মেসি। এই তালিকায় সবার ওপরে থাকা কিলিয়ান এমবাপ্পের গোল ২২।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com