শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
Logo

মেয়াদোত্তীর্ণ ১৯ ইউনিয়ন পরিষদ পরিচালনার দায়িত্ব নিলেন সরকারি কর্মচারীরা

/ ৫১ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

অনলাইন ডেক্স ।।

বরিশালের তিনটি উপজেলার ১৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মেয়াদ শেষ হওয়ায় পরিষদের কার্যক্রম সচল রাখতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে বাকেরগঞ্জের ১১টি ইউনিয়ন পরিষদ এবং উজিরপুর ও মুলাদীর চারটি করে ইউনিয়ন পরিষদ রয়েছে।

বাকেরগঞ্জের ইউনিয়ন পরিষদগুলো হচ্ছে—চরাদি, দাড়িয়াল, দুধল, ফরিদপুর, কবাই, নলুয়া, কলসকাঠি, গারুরিয়া, ভরপাশা, বঙ্গশ্রী ও পাদ্রিশিবপুর। উজিরপুরের ইউনিয়ন পরিষদগুলো হচ্ছে—সাতলা, জল্লা, শোলক ও বড়াকোঠা। মুলাদীর ইউনিয়ন পরিষদগুলো হচ্ছে—মুলাদী, নাজিরপুর, কাজীর চর ও চরকালেখান।

রবিবার (৯ আগস্ট) বরিশাল জেলা প্রশাসকের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক উপমা ফারিশা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়। ১৯টি ইউনিয়ন পরিষদে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে।

বাকেরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল, উজিরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সুজা ও মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম সারোয়ার জানান, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ (সংশোধিত ২০২৪) অনুযায়ী ইউনিয়ন পরিষদের জনসেবা ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখতে মেয়াদোত্তীর্ণ ১৯টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

তারা আরও জানান, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা দায়িত্ব পালনকালে ইউনিয়ন পরিষদের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম, জনসেবা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করবেন। স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন পরিষদের নিয়মিত কর্মকাণ্ড বাস্তবায়নের পাশাপাশি অন্যান্য সেবামূলক কার্যক্রম যাতে নির্বিঘ্নে পরিচালিত হয়, সে লক্ষ্যেই এ নিয়োগ কার্যকর করা হয়েছে।

তারা বলেন, উপজেলার চরামদ্দি, দুর্গাপাশা ও নিয়ামতি ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ না হওয়ায় চেয়ারম্যানরা তাদের কার্যক্রম পরিচালনা করবেন।

তারা প্রত্যাশা করেন, এ সিদ্ধান্তের মাধ্যমে বাকেরগঞ্জ, উজিরপুর ও মুলাদী উপজেলার মেয়াদোত্তীর্ণ ১৯টি ইউনিয়নে প্রশাসক নিয়োগের ফলে পরিষদের কার্যক্রমে ধারাবাহিকতা বজায় থাকবে এবং স্থানীয় জনগণের নাগরিক সেবা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com