শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে যশোরের শান্তার, বাড়ি ছেড়ে পালালেন প্রেমিক বরিশালে ৩২০০ পিস ইয়াবাসহ জুবায়ের গ্রেফতার নিখোঁজের দুই দিন পর মাছের ঘেরে মিলল কিশোরের মরদেহ দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পাশেই আবেগঘন চিরকুট গৌরনদীত মুখোমুখি সংঘর্ষের পর বসতঘরে গিয়ে উল্টে পড়লো বাস, আহত ১০ উজিরপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ বরিশাল শেবাচিম হাসপাতালে আগুন, আতঙ্কিত রোগী ও স্বজনরা সয়াবিন তেলের দাম ৩ টাকা বাড়ল বরিশালে অর্থনীতিতে বড় পরিবর্তন, বেড়েছে ৬২ শতাংশ প্রতিষ্ঠান জিয়াউল আহসানের বরিশালের বাড়ির নাম বদলে ‘খু’নি’র বাড়ি’ লিখলেন বিক্ষুব্ধ জনতা

বরিশালে অর্থনীতিতে বড় পরিবর্তন, বেড়েছে ৬২ শতাংশ প্রতিষ্ঠান

/ ৫৭ বার পড়া হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল জেলায় গত এক দশকে অর্থনৈতিক প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৬২ দশমিক ২৭ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) অর্থনৈতিক শুমারি-২০২৪-এর প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে জেলায় অর্থনৈতিক ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ৬৭৬টি। ২০১৩ সালের শুমারিতে এ সংখ্যা ছিল ১ লাখ ৭ হাজার ৭২টি।

অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তৃতি, ব্যবসা-বাণিজ্যের বর্তমান পরিস্থিতি এবং কর্মসংস্থানের চিত্র তুলে ধরতে বরিশালে অর্থনৈতিক শুমারি-২০২৪-এর প্রাথমিক প্রতিবেদন ও বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসআর) বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো আয়োজিত এ সেমিনারে জেলার অর্থনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মামুন খন্দকার।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বর্তমান বিশ্বে তথ্য ও উপাত্তভিত্তিক পরিকল্পনা ছাড়া টেকসই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। অর্থনৈতিক শুমারির তথ্য দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রকৃত চিত্র তুলে ধরার পাশাপাশি সম্ভাবনা ও সীমাবদ্ধতা চিহ্নিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব তথ্যের ভিত্তিতে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা সহজ হবে।

তিনি বলেন, জীবনযাত্রার মান এবং আয়-ব্যয়ের বিভিন্ন সূচকে বরিশাল অঞ্চল এখনো তুলনামূলক পিছিয়ে রয়েছে। এর অন্যতম কারণ এ অঞ্চলে শিল্প ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সীমিত বিস্তৃতি। এ পরিস্থিতি পরিবর্তনে বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ব্যবসা-বাণিজ্যের পরিধি বাড়ানো প্রয়োজন।

বরিশালের অর্থনীতিতে কৃষির গুরুত্ব তুলে ধরে জেলা প্রশাসক বলেন, কৃষি এখনো এ অঞ্চলের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। পাশাপাশি প্রবাসী আয়ও অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষিজমির পরিমাণ বৃদ্ধি এবং কৃষি উৎপাদন সম্প্রসারণের বিষয়টিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন তিনি।

যোগাযোগ অবকাঠামোর উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি আরও বলেন, বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত রেল যোগাযোগ চালু হলে এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে। এর ফলে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণের পাশাপাশি নতুন কর্মসংস্থান ও আয়ের সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সেমিনারে উপস্থাপিত মূল প্রবন্ধে বরিশাল জেলার অর্থনৈতিক শুমারি-২০২৪-এর বিভিন্ন তথ্য তুলে ধরেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো. আতিকুর রহমান।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বরিশাল জেলায় বর্তমানে মোট অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ১ লাখ ৭২ হাজার ৬৭৬টি। এর মধ্যে স্থায়ী ইউনিট ১ লাখ ৫ হাজার ৬১১টি, অস্থায়ী ইউনিট ৬ হাজার ৯৯৭টি এবং অর্থনৈতিক পরিবারভিত্তিক ইউনিট ৬০ হাজার ৬৮টি। ২০১৩ সালের তুলনায় গত ১১ বছরে জেলায় অর্থনৈতিক ইউনিটের সংখ্যা বেড়েছে ৬২ দশমিক ২৭ শতাংশ।

প্রতিবেদনে আরও জানানো হয়, এ সব অর্থনৈতিক ইউনিটে মোট ৩ লাখ ৭১ হাজার ৫৯২ জন কর্মরত রয়েছেন। তাঁদের মধ্যে ৮৮ হাজার ৭৪০ জন স্থায়ী, ৮ হাজার ৬১৮ জন অস্থায়ী এবং ২ লাখ ৭৪ হাজার ২৩৪ জন অর্থনৈতিক পরিবারভিত্তিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। কর্মরতদের মধ্যে পুরুষ ২ লাখ ৫২ হাজার ৬৭৪ জন এবং নারী ৪৪ হাজার ৯১৮ জন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্ম পরিচালক মো. জাহাঙ্গীর আলম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ফারিসা এবং পুলিশ সুপার মো. আলাউল হাসান। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী, নারী উদ্যোক্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com