রবিবার, ২৪ মে ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
Logo

অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনের ইন্তেকাল

/ ৪০ বার পড়া হয়েছে
আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার বিকেল ৬টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করে সুপ্রীম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু মানবজমিনকে বলেন, মৃত্যুকালে অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনের বয়স হয়েছিলো ৯০ বছর। তিনি ভেন্টিলেশনে ছিলেন। শনিবার বিকেলে তিনি পরলোকগমন করেন।

অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন সাবেক এমপি ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন। এছাড়া বিগত ওয়ান-ইলেভেন সরকারের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আইনী সহায়তা দিয়েছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক এই প্রেসিডিয়াম সদস্য মৃত্যুকালে স্ত্রী ২ ছেলে ও কন্যাসহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com