মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
অক্টোবরেই শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপে ইউপি ও পৌরসভা হিজলায় ছাত্রদল নেতার মোটরসাইকেল বহরে হামলা-ভাঙচুর খাগড়াছড়িতে দুপক্ষের গোলাগুলি, নিহত ৩ বেসরকারি ক্লিনিকে লেবার রুম না থাকলে লাইসেন্স বাতিল : স্বাস্থ্যমন্ত্রী সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ যুবদলের কেন্দ্রীয় সভাপতি-সম্পাদকের বাগবিতণ্ডা, চরম হট্টগোল দুই যুবদল নেতার চাঁদাবাজির ভিডিও ভাইরাল, কারণ দর্শানোর নোটিশ পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার কাদামাটির সড়কে চরম ভোগান্তি, পাঁচ গ্রামের যোগাযোগ ব্যাহত! ব্রাজিল-আর্জেন্টিনা কত দূর যাবে, কী বলছে সুপারকম্পিউটার

কেপ ভার্দের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, কী পদক্ষেপ ফিফার?

/ ৩৬ বার পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

স্পোর্টস ডেক্স ।।

বিশ্বকাপের মাঠে ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে যখন একের পর এক অসাধারণ ফলাফল করে সবাইকে চমকে দিচ্ছে, ঠিক তখনই তাদের অধিনায়ক রায়ান মেন্ডেসের বিরুদ্ধে উঠে এসেছে গুরুতর ধর্ষণের অভিযোগ। এই ঘটনায় দলের স্বপ্নযাত্রায় হঠাৎ করে তৈরি হয়েছে বড় ধরনের অস্বস্তি।

অভিযোগটি গত মার্চ মাসে নিউজিল্যান্ডে ঘটার কথা বলা হয়েছে। তখন কেপ ভার্দে ফিফা সিরিজের অংশ হিসেবে চিলি ও ফিনল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলছিল। দলের অনুবাদকের দায়িত্বে থাকা এক ব্রাজিলীয় নারী পুলিশের কাছে অভিযোগ করেছেন যে, অকল্যান্ডের হোটেলে একটি সামাজিক অনুষ্ঠানের পর তাঁর কক্ষে ঢুকে মেন্ডেস জোর করে চুমু খাওয়ার চেষ্টা করেন। বাধা দিলে হামলা করেন এবং ধর্ষণ করেন বলে তিনি দাবি করেছেন।

অভিযোগকারীর আইনজীবীরা জানিয়েছেন, ঘটনার পর তিনি শরীরের আঘাতের ছবি তুলে রেখেছেন, ব্রাজিলে ফিরে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন এবং চিকিৎসা পরীক্ষাও করিয়েছেন। তাঁরা আরও বলেছেন, ঘটনার পর কেপ-ভার্দে ফুটবল ফেডারেশন, নিউজিল্যান্ড ফুটবলসহ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সাড়া মেলেনি।

নিউজিল্যান্ড পুলিশ তদন্ত চলছে বলে নিশ্চিত করেছে, তবে বিস্তারিত কিছু জানায়নি। ফিফাও বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে এবং নিউজিল্যান্ড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। তবে এখন পর্যন্ত রায়ান মেন্ডেসের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ গঠন হয়নি এবং আদালত তাঁকে দোষী সাব্যস্তও করেনি।

৩৬ বছর বয়সী মেন্ডেস কেপ ভার্দের ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল খেলোয়াড়দের একজন। জাতীয় দলের হয়ে তিনি ১০০ ম্যাচ খেলেছেন (সর্বোচ্চ) এবং সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। ক্লাব ফুটবলে ফ্রান্স, ইংল্যান্ড, তুরস্কসহ বিভিন্ন দেশে খেলেছেন। বর্তমানে তুরস্কের দ্বিতীয় বিভাগের ক্লাব ইগদির এফকেতে আছেন।

এবারের বিশ্বকাপে কেপ ভার্দে প্রথমবার অংশ নিয়েই চমক দেখিয়েছে। স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের মতো শক্তিশালী দলের সঙ্গে গ্রুপে থেকেও তিন ম্যাচ ড্র করে নকআউট পর্বে উঠেছে। আজ রাতে শেষ ৩২-এর ম্যাচে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

তদন্ত চলমান থাকলেও এখনো মেন্ডেসকে দল থেকে সরিয়ে রাখা হয়নি। অনুশীলনেও তাঁকে দেখা গেছে। দলের সূত্রগুলো জানিয়েছে, আনুষ্ঠানিক অভিযোগ গঠন না হওয়া পর্যন্ত কোনো পরিবর্তন আনা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com