বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
Logo

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু

/ ৬৫ বার পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

অনলাইন ডেক্স ।।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের চরচাকলা গ্রামের মরা নদীতে (পদ্মা নদীর শাখা) ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো চরচাকলা গ্রামের মাসুদের মেয়ে সুমাইয়া (১০) ও আরিবা (৮), নেজাম উদ্দীনের মেয়ে সুমাইয়া (১০) ও সুরাইয়া (৮) এবং শরিফুলের মেয়ে শরিফা (৮)।

স্থানীয় বাসিন্দা ওমর আলী জানান, জুমার নামাজের পর শিশুরা একসঙ্গে নদীর পানিতে গোসল করতে বা খেলতে যায়। এ সময় এক শিশু পানিতে ডুবে গেলে অন্যরা তাকে উদ্ধারের চেষ্টা করে। একপর্যায়ে একে একে পাঁচ শিশুই পানিতে ডুবে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করেন।

দেবিনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মজিবুর রহমান বলেন, দুপুরে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তাদের কেউ সাঁতার জানত না। এ কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি নৌ পুলিশকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। আইনি ব্যবস্থা নৌ পুলিশ নেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com