মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
Logo

জয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের

/ ৫২ বার পড়া হয়েছে
আপডেট : রবিবার, ১৪ জুন, ২০২৬

স্পোর্টস ডেক্স ।।

জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ পরাজিত করে নেদারল্যান্ডসকে।

রোববার ইংল্যান্ডের বার্মিংহামের এজবাস্টনে প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৩৮ রান করে নেদারল্যান্ডস। টার্গেট তাড়া করতে নেমে ৫ বল হাতে রেখেই ৬ উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশ।

এদিন টস জিতে আগে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে নেদারল্যান্ডস করে ১৩৮ রান। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন বাবাতে ডি লিড। তিনি ৪৫ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে এই রান করেন। এছাড়া ১৬ রান করেন ওপেনার হেদার সিজার্স।

বাংলাদেশ দলের হয়ে ২ উইকেট নেন মারুফা খাতুন। এছাড়া ফারিহা তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খান ও ঋতু মণি একটি করে উইকেট শিকার করেন।

১২০ বলে ১৪০ রানের টার্গেট তাড়া করতে নেমে ৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ নারী ক্রিকেট দল।

লক্ষ্য তাড়ায় ঝড়ো সূচনা পায় বাংলাদেশ। প্রথম ৭ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬৭ রান তোলে নিগার সুলতানার নেতৃত্বাধীন দলটি। ৩৩ বলে সাতটি চার আর দুটি ছক্কার সাহায্যে ৫০ রানের ঝড়ো ইনিংস খেলেন জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা।

এছাড়া ৩২ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন শারমিন আক্তার। ১৭ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন স্বর্ণা আক্তার। ২৬ রান করেন দিলারা আক্তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com