বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
Logo

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়লো

/ ৫৯ বার পড়া হয়েছে
আপডেট : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

অনলাইন ডেক্স ।।

বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। এর সঙ্গে ভারসাম্য রাখতে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। আজ রবিবার রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নতুন দর অনুযায়ী ডিজেল ১১৫ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা থেকে ১৬৫ টাকা, পেট্রল ১৪০ থেকে ১৬০ টাকা, কেরোসিন ১৩৫ টাকা থেকে ১৫৫ টাকা করা হয়েছে।

জ্বালানি বিভাগের তথ্যমতে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের পর বেড়ে যাওয়ায় আমদানি ব্যয় কয়েক গুণ বেড়েছে। অন্যদিকে, দেশে তুলনামূলক কম দামে তেল বিক্রি করায় বড় লোকসান গুণছে বাংলাদেশ পেট্রলিয়াম করপোরেশন (বিপিসি)। এতে সংস্থাটির নিজস্ব তহবিল দ্রুত কমে এসেছে। তেল আমদানি স্বাভাবিক রাখতে সরকার এখন বিপিসিকে ৪ থেকে ৫ হাজার কোটি টাকা সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিপিসির ব্যাংক হিসাবে এখন প্রায় ১২ হাজার ৩৬৮ কোটি টাকা রয়েছে। এ অর্থ দিয়ে সেপ্টেম্বরের আমদানি ব্যয় মেটানো গেলেও অক্টোবরে তেল আমদানি অব্যাহত রাখতে অর্থসংকট তৈরি হতে পারে। এ পরিস্থিতিতে বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠকে বিপিসিকে অর্থ দেওয়ার সিদ্ধান্ত হয়। বৈঠকে তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত আপাতত নেওয়া হয়নি বলেও জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com