মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট দ্রুত সরাতে বাধ্য করতে আইন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরছেন কাল থেকে পরায়ণ প্রকল্পের মিডিয়া টিমের সঙ্গে ত্রৈমাসিক মতবিনিময় সভা দ্বিতীয় দিনে বরিশাল শের ই বাংলা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ইসরায়েল ও ইরানকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের পটুয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু আগামী হজের রোডম্যাপ প্রকাশ, নিবন্ধনের শেষ সময় ২৬ সেপ্টেম্বর এসএসসির ফল ২০ জুলাই: শিক্ষামন্ত্রী বরিশালে মাছ ব্যাবসায়ীর টাকা ছিনতাই, ছাত্রলীগ কর্মী আটক

পরায়ণ প্রকল্পের মিডিয়া টিমের সঙ্গে ত্রৈমাসিক মতবিনিময় সভা

/ ৬৬ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ৮ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

অপরাজেয় বাংলাদেশ ও চন্দ্রদ্বীপ ডেভেলপমেন্ট সোসাইটির যৌথ উদ্যোগে বাস্তবায়িত পরায়ণ প্রকল্পের আওতায় স্থানীয় মিডিয়া অ্যাসোসিয়েশন প্রতিনিধিদের নিয়ে ত্রৈমাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ জুন সোমবার বরিশালে চন্দ্রদ্বীপ ডেভেলপমেন্ট সোসাইটির সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চন্দ্রদ্বীপ ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক সামিয়া আলী অননা। এতে পরায়ণ প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট মিডিয়া টিমের সদস্যরা অংশগ্রহণ করেন।

সভায় প্রকল্পের চলমান কার্যক্রম, জেন্ডারভিত্তিক সহিংসতা (জিবিভি) প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধি, ভুক্তভোগীদের আইনগত সহায়তা প্রদান এবং এসব বিষয় গণমাধ্যমে আরও কার্যকরভাবে তুলে ধরার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে অংশগ্রহণকারীরা মতামত প্রদান করেন।

পরায়ণ প্রকল্পটি বরিশাল সদর, বাবুগঞ্জ, উজিরপুর ও মেহেন্দিগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নে বাস্তবায়িত হচ্ছে। উল্লেখ্য নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড (CEF) অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের মাধ্যমে জেন্ডারভিত্তিক সহিংসতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা এবং ভুক্তভোগীদের আইনগত সহায়তা প্রদান করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com