রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
বরিশালে সিজারের পর প্রসূতির মৃত্যু;২চিকিৎসকের বিরুদ্ধে থানায় অভিযোগ চুরির অপবাদে আটক: ক্ষুধার্ত বাবার মুখে রুটি তুলে দিলো শিশুসন্তান বরিশালে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ট্রাফিক পাগল বাবুলের পাশে ইভেন্ট ৮৪ ‘এটাই আমার শেষ বিশ্বকাপ’ বরিশালে সাড়ে ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী: ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে, শৃঙ্খলা না মানলে রাষ্ট্রদ্রোহ মামলা বরিশাল সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে সদর উপজেলা বিএনপির প্রতিবাদ সভা ইয়াবা সেবনকালে ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের দুই নেতাসহ আটক ৪ ‘ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস’ কারখানা খোলা ও বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের ‘ভুখা মিছিল’

বরিশালে সিজারের পর প্রসূতির মৃত্যু;২চিকিৎসকের বিরুদ্ধে থানায় অভিযোগ

/ ৩৮ বার পড়া হয়েছে
আপডেট : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

​বরিশালে সিজারের সময় ভুল চিকিৎসায় ও অবহেলায় নাজিয়া রহমান (২৬) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

​অভিযোগ সূত্রে জানা যায়,গত ২৪ তারিখে বেলা ১১টার দিকে সিজারের জন্য নাজিয়া রহমানকে নগরীর রাহাত আনোয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ডা. তহুরা আক্তারের তত্ত্বাবধানে সিজারের পূর্ব মুহূর্তে অ্যানেস্থেসিয়া (অবশ করার ইনজেকশন) দেওয়ার পর থেকেই রোগীর অবস্থা খারাপ হতে শুরু করে। পরবর্তীতে সিজারের মাধ্যমে সন্তান প্রসব হলেও রোগীর অবস্থার অবনতি ঘটে।

​অভিযোগকারীর দাবি,রোগীর অবস্থা খারাপ হওয়ার কথা জানালেও চিকিৎসকরা কোনো সঠিক ব্যবস্থা না নিয়ে কালক্ষেপণ করেন। পরবর্তীতে রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

​এই ঘটনায় ডা. সোহেল মিয়া (অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ), ডা. তহুরা আক্তার এবং রাহাত আনোয়ার হাসপাতালের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন রোগীর স্বজনরা।

কোতয়ালী মডেল থানায় গত ২৫ সেপ্টেম্বর নিহত মাইশার ভাই আফরা রহমান নিয়ন বাদী হয়ে অভিযোগ দায়ের করেন।

তবে অভিযোগের বিষয়ে ডা: তহুরা আক্তার সাংবাদিকদের জানিয়েছেন তার চিকিৎসা সেবায় কোন ত্রুটি ছিলো না। রোগীর অপারেশন তিনি সাকসেসফুলি করেছেন।তার এখানে কোন গাফেলতি নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com