সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
Logo

বিএনপির নারী এমপিরা কে কোথায় দায়িত্ব পেলেন!

/ ৮৬ বার পড়া হয়েছে
আপডেট : রবিবার, ৭ জুন, ২০২৬

জামায়াতসহ বিরোধী দলের এমপিদের এলাকায় উন্নয়ন কার্যক্রম তদারকিতে বিএনপির সংরক্ষিত আসনের নারী এমপিদের দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা-১২, ১৫ ও ১৬ আসনে দায়িত্ব পেয়েছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। এই তিনটি আসনেই রয়েছেন জামায়াতের এমপি। এর মধ্যে ঢাকা-১৫ আসনের এমপি জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। পাবনা-১, ৩ ও ৪ আসনের দায়িত্ব দেওয়া হয়েছে আরিফা সুলতানা রুমাকে। সাতক্ষীরা-১, ২, ৩ ও ৪ আসনের দায়িত্বে থাকবেন বীথিকা বিনতে হোসাইন।

ব্রাহ্মণবাড়িয়ায় স্বতন্ত্র এমপি ব্যারিস্টার রুমিন ফারহানার আসনের দায়িত্ব দেওয়া হয়েছে একই জেলার নাদিয়া পাঠান পাপনকে। পিরোজপুর-১-এ জামায়াতের এমপি মাসুদ সাঈদীর আসনে সুলতানা জেসমিন জুঁই এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত আসনের এমপি সেলিমা রহমানকে বরগুনা-১ ও পটুয়াখালী-৩ আসনের দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে বরগুনা-১ আসনের এমপি ইসলামী আন্দোলনের মুফতি মাহমুদুল হাসান ওয়ালিউল্লাহ এবং পটুয়াখালী-৩ আসনে জামায়াতের শফিকুল ইসলাম মাসুদ রয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ-১, ২ ও ৩ আসনের প্রতিটি জামায়াতের দখলে। এই তিনটি আসনে দায়িত্ব দেওয়া হয়েছে সানজিদা ইয়াসমিন তুলিকে।

সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্ব দেওয়া হয়েছে শাম্মী আক্তারকে। এর মধ্যে ঢাকা-১১ আসনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি রয়েছেন। সেলিনা সুলতানা নিশিতাকে দেওয়া হয়েছে গাজীপুর-৪ ও সিরাজগঞ্জ-৪ আসনের দায়িত্ব। ময়মনসিংহ-২ ও ৪ আসনের দায়িত্ব দেওয়া হয়েছে নিলোফার চৌধুরী মনিকে। শওকত আরা উর্মিকে মেহেরপুর-১ ও ২ আসনে, মাহমুদা হাবিবাকে রাজশাহী ১ ও ৪ আসনে, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদকে যশোর-১, ২, ৪ ও ৫ আসনের দায়িত্ব দেওয়া হয়েছে। স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরীন সুলতানাকে ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের দায়িত্ব দেওয়া হয়েছে। নিপুন রায় চৌধুরীকে নড়াইল ও মাগুরা জেলায়, জেবা আমিন ও ব্যারিস্টার শাকিলা ফারজানাকে রংপুর জেলার ছয়টি আসনের দায়িত্ব দেওয়া হয়েছে। নেওয়াজ হালিমা আরলীকে চুয়াডাঙ্গা ও ফরিদা ইয়াসমীনকে কুষ্টিয়া-৩ আসনের দায়িত্ব দেওয়া হয়েছে। রেহেনা আক্তার রানুকে নীলফামারী, ফাহমিদা হককে খুলনায় দায়িত্ব দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com