সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
Logo

বিসিবির সভাপতি পদে নির্বাচিত তামিম, সহ-সভাপতি ফাহিম সিনহা

/ ৩০ বার পড়া হয়েছে
আপডেট : রবিবার, ৭ জুন, ২০২৬

স্পোর্টস ডেক্স ।।

বিসিবি নির্বাচন শেষে বোর্ড সভাপতি নির্বাচনও অনুষ্ঠিত হয়েছে। একক প্রার্থী হিসেবে বিসিবির ২১তম সভাপতি হয়েছেন তামিম ইকবাল।

এছাড়া সহ-সভাপতি হয়েছেন ফাহিম সিনহা।
গঠনতন্ত্র অনুযায়ী বিসিবিতে দুজন সহ-সভাপতি রাখার সুযোগ থাকলেও আপাতত একজনকেই নির্বাচিত করা হয়েছে।

সদ্য সভাপতি হওয়া তামিম ইকবাল জানিয়েছেন, ভবিষ্যতে প্রয়োজন হলে আরও একজন সহ-সভাপতি নিয়োগ দেওয়া হতে পারে। এ ব্যাপারে তামিম বলেন, ‘আমি বোর্ডে প্রস্তাব দিয়েছিলাম, আমাদের গঠনতন্ত্রে দুজন ভাইস প্রেসিডেন্ট রাখার সুযোগ আছে।

কিন্তু অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, এ নিয়ে অনেক সময় ইগো বা নিজেদের মধ্যে প্রতিযোগিতা তৈরি হয়, ভুল বোঝাবুঝিও দেখা দেয়। আমি চাইনি এমন কোনো পরিস্থিতি তৈরি হোক।

ভবিষ্যতে প্রয়োজন হলে দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট নিয়োগ দেওয়ার সুযোগ খোলা রয়েছে উল্লেখ করে তামিম বলেন, ‘এটা নয় যে ভবিষ্যতে আরেকজন ভাইস প্রেসিডেন্ট নেওয়া হবে না। বোর্ডে আমি বলেছি, আপাতত আমরা একজনকে নিয়ে এগোব। পরে যদি প্রয়োজন মনে হয় এবং বোর্ড সম্মত হয়, তাহলে অবশ্যই বিষয়টি বিবেচনা করা হবে। আপাতত বোর্ড এই সিদ্ধান্তে একমত হয়েছে এবং সবাই মিলে ফাহিম সিনহাকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন দিয়েছি।’

নতুন বিসিবি সভাপতির পরিকল্পনা জানতে চাইলে তামিম বলেন, ‘আমি আগেই বলেছি, সময়ের সঙ্গে ধাপে ধাপে আমার পরিকল্পনা ও লক্ষ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। কিছু কিছু কাজ অ্যাডহক কমিটির সময় থেকেই শুরু করেছি। আশা করি এখন সেগুলো দ্রুত শেষ করতে পারব। আজ সকাল ৯টা-সোয়া ৯টা থেকে আমি এখানে আছি। সত্যি বলতে, আমি খুব ক্লান্ত। আজ যদি আমার সব পরিকল্পনা নিয়ে কথা বলতে শুরু করি, তাহলে অনেক সময় লেগে যাবে। আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আমি যে কাজই করি বা যে সিদ্ধান্তই নিই, তা আপনারা অবশ্যই জানতে পারবেন। কারণ আমি বিশ্বাস করি, পুরো ক্রিকেট ইকোসিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশ আপনারা।’

রোববার বিসিবির নির্বাচনের পর শুধু সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করা হয়। ওয়ার্কিং কমিটিগুলো আগামী ৯ জুন ভাগ করে দেওয়া হতে পারে। সেদিন নতুন বোর্ডের প্রথম সভা হওয়ার সম্ভাবনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com