মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
টক্সিকে যশ–কিয়ারার ঘনিষ্ঠতা নিয়ে সমালোচনা, কড়া জবাব হুমা কুরেশির সাগরে ধরা পড়ল বিরল ‘সার্জেন্ট মেজর’ মাছ, উৎসুক জনতার ভিড় পিরোজপুরে ৩০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ বরগুনায় মাদক মামলায় পাঁচজনের কারাদণ্ড আগস্টে শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ দিনের ছুটি ব্যালন ডি’অরের লড়াইয়ে এগিয়ে শীর্ষ পাঁচে যারা সম্পত্তি দান করলেও ভোগের অধিকার থাকবে বাবা-মা ও দাদা-দাদির লালমোহনে স্কুল শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা নারী নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষক শফিকুল ইসলাম সাময়িক বরখাস্ত বিয়ে ও ধর্ম পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে প্রেম, পল্লী বিদ্যুৎ কর্মীর বিরুদ্ধে ধর্ষণ মামলা

ব্যাট হাতে তাণ্ডব, ৯১ বলেই ২৩৩ রান

/ ২২ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

স্পোর্টস ডেক্স ।।

ব্যাট হাতে দুর্দান্তভাবে ছন্দে ফিরলেন ভারতের টি-টোয়েন্টি দলের নিয়মিত মুখ অভিষেক শর্মা। পাঞ্জাব স্টেট ইন্টার ডিস্ট্রিক্ট সিনিয়র ওয়ানডে লিমিটেড ওভারস টুর্নামেন্টে খেললেন রীতিমতো রেকর্ডগড়া এক ইনিংস।

রোববার অমৃতসর সিনিয়রের হয়ে তারন তারনের বিপক্ষে মাত্র ৯১ বলে ২৩৩ রান করেন অভিষেক। ২৫ বছর বয়সী ওপেনারের ইনিংসটি সাজানো ছিল ১৫ চার ও ২৫ ছক্কায়। স্ট্রাইক রেট ছিল অবিশ্বাস্য; ২৫৬.০৪। সেই ম্যাচে অভিষেকের একটি ছক্কার ভিডিও এরই মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

অভিষেকের সঙ্গে উদ্বোধনী জুটিতে দারুণ ব্যাটিং করেন অভয় চৌধুরী। দুজন মিলে যোগ করেন ৩০৫ রান। অভয় ৮৫ বলে করেন ৯৩ রান। প্রথম ব্যাটার হিসেবে অভিষেক আউট হলে এই জুটি ভাঙে। ২৫তম ওভারের চতুর্থ বলে তাঁকে ফেরান আশিষ লোরেন্স। চার নম্বরে নেমে ১৮ বলে ২৯ রান করেন উইকেটরক্ষক ব্যাটার সলিল অরোরা।

অভিষেকের বিধ্বংসী ইনিংসের ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৫৩৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় অমৃতসর। জবাবে ৩১৩ রানের বেশি করতে পারেনি তারন। সব মিলে ১০০ ওভারের এই ম্যাচটিতে ৮৪৬ রান হয়েছে।

স্থানীয় টুর্নামেন্টে এই ইনিংসটি অভিষেকের জন্য আত্মবিশ্বাস ফিরে পাওয়ার বড় উপলক্ষ। সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে একেবারেই ছন্দে ছিলেন না তিনি। তিন ম্যাচে তাঁর ব্যাট থেকে আসে যথাক্রমে ১, ৮ ও ২। সেই ব্যর্থতার পর সমালোচনার মুখেও পড়তে হয়েছিল অভিষেককে।

সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে জাপানে অনুষ্ঠেয় ২০২৬ এশিয়ান গেমসে ভারতের জার্সিতে মাঠে নামতে দেখা যাবে অভিষেককে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com