মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
সমস্যা থাকবেই, তার মধ্য দিয়েই এগিয়ে যেতে হবে: প্রধানমন্ত্রী বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবি, ৬ জেলে নিখোঁজ বরিশালের ইয়াবাসহ ব্রাজিল সমর্থক গ্রেপ্তার বরিশালসহ ১৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত অক্টোবরেই শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপে ইউপি ও পৌরসভা হিজলায় ছাত্রদল নেতার মোটরসাইকেল বহরে হামলা-ভাঙচুর খাগড়াছড়িতে দুপক্ষের গোলাগুলি, নিহত ৩ বেসরকারি ক্লিনিকে লেবার রুম না থাকলে লাইসেন্স বাতিল : স্বাস্থ্যমন্ত্রী সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ যুবদলের কেন্দ্রীয় সভাপতি-সম্পাদকের বাগবিতণ্ডা, চরম হট্টগোল

লাইফ সাপোর্টে অভিনেতা আতাউর রহমান

/ ১১২ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬

বিনোদন ডেক্স ।।

গুরুতর অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে আছেন প্রবীণ নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান। গত শুক্রবার বাসায় পড়ে যাওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর তাকে প্রথমে গুলশানের একটি হাসপাতালে নেওয়া হয়।

সেখানে চিকিৎসকেরা জানান, তার আইসিইউ সাপোর্ট প্রয়োজন।

তবে ওই মুহূর্তে আইসিইউ সুবিধা না থাকায় পরে তাকে ধানমণ্ডির একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ভর্তি করার পরই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

পরবর্তীতে অবস্থার কিছুটা উন্নতি হলে লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়েছিল। কিন্তু আবার শারীরিক অবনতি দেখা দিলে গতকাল তাকে পুনরায় লাইফ সাপোর্টে নেওয়া হয়।

আজ সোমবার দুপুরে তার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য নিশ্চিত করেছেন তার মেয়ে শর্মিষ্ঠা রহমান।

তিনি বলেন, ‘আব্বার অবস্থা আসলে খুব একটা ভালো না। জটিল। তার শরীরের একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে পড়েছে—চিকিৎসক তেমনটাই জানিয়েছেন। সবার কাছে আমার আব্বার সুস্থতার জন্য দোয়া চাই।’

বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে বহুমাত্রিক পরিচয়ের অধিকারী আতাউর রহমান একাধারে নাট্যজন, অভিনেতা, মঞ্চনির্দেশক ও লেখক। ১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্ম নেওয়া এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্বাধীনতাত্তোর মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম পথিকৃৎ হিসেবে পরিচিত। দেশের সংস্কৃতি ও নাট্যজগতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন একুশে পদক ও স্বাধীনতা পদক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com