নিজস্ব প্রতিবেদক ।।
২০২৪ সালের ৫ আগস্ট দেশের উদ্ভূত পরিস্থিতিতে বিভিন্ন থানা ও সরকারি দপ্তর থেকে লুট হওয়া সরকারি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে বিশেষ উদ্যোগ নিয়েছে র্যাব-৮, বরিশাল। সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করলে তথ্যদাতাকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত নগদ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে সংস্থাটি। একই সঙ্গে তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখার কথা জানিয়েছে র্যাব। র্যাব-৮-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং লুণ্ঠিত সরকারি অস্ত্রের অপব্যবহার রোধে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন। আগামী ১৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত এ বিশেষ কার্যক্রম কার্যকর থাকবে। অস্ত্র ও গোলাবারুদের অবস্থান সম্পর্কে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য দিতে নাগরিকদের জন্য বিশেষ হটলাইন ও যোগাযোগের ব্যবস্থা করেছে র্যাব-৮। সরাসরি কলের পাশাপাশি ডযধঃংঅঢ়ঢ়, রসড়, ঞবষবমৎধস ও ঠরনবৎ-এর মাধ্যমে মেসেজ, অডিও কিংবা ভিডিও পাঠিয়েও তথ্য দেওয়া যাবে। র্যাব-৮-এর হটলাইন নম্বরগুলো হলোÑ ০১৭৭৭৭১১৪৪১, ০১৭৭৭৭১১৪৪২, ০১৭৭৭৭১১৪৪৩ ও ০১৭৭৭৭১১৪৪৪। এ ছাড়া টোল ফ্রি নম্বর ১২৫৫৬৬৯৯৯৯৯-এ সরাসরি কল করে তথ্য দেওয়া যাবে। র্যাব-৮ জানিয়েছে, দেশের সচেতন নাগরিকরা দেশপ্রেম ও সামাজিক নিরাপত্তার স্বার্থে লুণ্ঠিত সরকারি অস্ত্রের তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেনÑএটাই প্রত্যাশা। অবৈধ অস্ত্রের অপব্যবহারসহ যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকা- প্রতিরোধে র্যাব-৮-এর অভিযান অব্যাহত থাকবে।