মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
বরগুনায় আবারও ইসমাইল শাহের মাজারে অগ্নিসংযোগ মুলাদীতে নদীর পাড় ভেঙে তলিয়ে যাওয়া সেই শিশুর লাশ উদ্ধার চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল ২০ কেজির ‘সামুদ্রিক শোল’ প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর র‌্যা‌বের অ‌ভিযা‌নে ধর্ষণ মামলার আসামি সাইদ‌ আটক বরগুনায় জোয়ারের পানিতে তলিয়ে গেছে গ্যাংওয়ে, পারাপারে ভোগান্তি দেশের সুরক্ষায় সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করতে উন্নত সমরাস্ত্র কেনা উচিত : ফয়জুল করিম বরিশালসহ দেশজুড়ে আগামী ৫ দিন বৃষ্টির দাপটের পূর্বাভাস সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের জলসিঁড়ির বাড়িতে দুদক, চলছে সম্পদের তালিকা তৈরি

সাড়ে ১২ লাখ টাকাতেও মিলছে না ফাইনালের টিকিট

/ ২০ বার পড়া হয়েছে
আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

অনলাইন ডেক্স ।।

বিশ্বকাপের ফাইনাল ঘিরে উন্মাদনা এখন চরমে। স্টেডিয়ামে বসে আর্জেন্টিনা ও স্পেনের মহারণ দেখতে মরিয়া সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে টিকিটের তীব্র সংকট। পুনর্বিক্রির বাজারে একটি টিকিটের দাম উঠেছে প্রায় ১০ হাজার মার্কিন ডলারে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ১২ লাখ টাকার কাছাকাছি। তবুও সহজে মিলছে না কাঙ্ক্ষিত টিকিট।

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু নিউজার্সির মেটলাইফ স্টেডিয়াম। টিওয়াসি স্পোর্টস জানিয়েছে, ফাইনালের কয়েক ঘণ্টা আগেও টিকিটের চাহিদা কমেনি। স্টাবহাব ও টিকিট মাস্টারের মতো পুনর্বিক্রয় প্ল্যাটফর্মে সর্বনিম্ন টিকিটের দাম প্রায় ১০ হাজার ডলার থেকে শুরু হচ্ছে। চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে এই দাম আরও বাড়ছে।

অন্যদিকে, ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে সাধারণ টিকিট কেনার সুযোগ প্রায় শেষ। সেখানে অবশিষ্ট রয়েছে শুধু হসপিটালিটি বা ভিআইপি ক্যাটাগরির টিকিট, যার মূল্য প্রায় ৬০ হাজার ডলার পর্যন্ত। এ জন্য গুনতে হবে ৭৪ লাখ টাকা।

টিকিট সংকটের চিত্র দেখা গেছে নিউইয়র্কের টাইমস স্কয়ারেও। সেখানে অনেক সমর্থক ‘টিকিট চাই’ লেখা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে ছিলেন। কেউ কেউ জানিয়েছেন, জীবনের অন্যতম বড় ফুটবল ম্যাচ মাঠে বসে দেখতে প্রয়োজন হলে যেকোনো পরিমাণ অর্থ গুনতেও রাজি। আবার অনেকে শেষ মুহূর্তে তুলনামূলক কম দামে টিকিট পাওয়ার আশায় অপেক্ষা করছেন।

ফাইনালকে সামনে রেখে টাইমস স্কয়ারে জড়ো হয়েছিল আর্জেন্টিনা ও স্পেনের সমর্থকেরা। তবে আলবিসেলেস্তেদের সমর্থকই ছিল সবচেয়ে বেশি। লিওনেল মেসিদের সমর্থনে মুহূর্তেই যেন বুয়েনস আয়ারসে পরিণত হয়েছিল টাইম স্কয়ার। এমনকি বিজ্ঞাপনের বিলবোর্ডে টাইমস স্কয়ারকে মজা করে দেখানো হচ্ছে ‘আর্জেন্টাইনস স্কয়ার’।

আর্জেন্টিনার সমর্থকদের দাপটের ভীড়ে স্পেনের সমর্থকেরাও নিজেদের মতো করে উচ্ছ্বাসে মেতেছিলেন। ফাইনালের আগে দুই দলের সমর্থকদের উল্লাসে বৃষ্টিও বাধা হতে পারেনি। তবে টিকিট না পেলে প্রিয় দলের খেলা মাঠে বসে দেখতে পারবেন না অনেকেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com