মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবি, ৬ জেলে নিখোঁজ বরিশালের ইয়াবাসহ ব্রাজিল সমর্থক গ্রেপ্তার বরিশালসহ ১৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত অক্টোবরেই শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপে ইউপি ও পৌরসভা হিজলায় ছাত্রদল নেতার মোটরসাইকেল বহরে হামলা-ভাঙচুর খাগড়াছড়িতে দুপক্ষের গোলাগুলি, নিহত ৩ বেসরকারি ক্লিনিকে লেবার রুম না থাকলে লাইসেন্স বাতিল : স্বাস্থ্যমন্ত্রী সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ যুবদলের কেন্দ্রীয় সভাপতি-সম্পাদকের বাগবিতণ্ডা, চরম হট্টগোল দুই যুবদল নেতার চাঁদাবাজির ভিডিও ভাইরাল, কারণ দর্শানোর নোটিশ

আর্জেন্টিনা দলে ডাক পাওয়া কে এই কৃষ্ণাঙ্গ ফুটবলার?

/ ৪৬ বার পড়া হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

স্পোর্টস ডেক্স ।।

২০১০ সালের ১২ জানুয়ারি আধুনিক ইতিহাসের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে হাইতিতে। সেই ভূমিকম্পে প্রাণ হারান তিন লাখেরও বেশি মানুষ। একটি এতিমখানায় তখন মাত্র নয় মাস বয়সী এক শিশু অলৌকিকভাবে অক্ষত অবস্থায় বেঁচে যায়। ২০০৯ সালের ৩ এপ্রিল জন্ম নেওয়া সেই শিশুটির নাম ছিল স্টিফেন।

এদিকে হাজার হাজার কিলোমিটার দূরে আর্জেন্টিনায় তার ভবিষ্যৎ দত্তক বাবা-মা দত্তক নেওয়ার সব কাগজপত্র সম্পন্ন করেছিলেন। কিন্তু ভূমিকম্পের পর শিশুটি বেঁচে আছে কি না, সেটাই জানতেন না তারা। এক মাস পর স্টিফেন আর্জেন্টিনায় পৌঁছায়। এরপর থেকেই সবাই তাকে ‘কিকি’ নামে চেনে।

এখন ১৭ বছর বয়সী কিকি ভেলেজ সার্সফিল্ডের ষষ্ঠ বিভাগে দুর্দান্ত খেলছেন। টানা ছয় ম্যাচে গোল করেছেন তিনি। তার পারফরম্যান্সে নজর রেখেছেন রিজার্ভ দলের সফল কোচ মার্সেলো ইন্ডিও ব্রাভো। ধাপে ধাপে এগিয়ে ভেলেজের মূল দলে সুযোগ পাওয়া এবং হোসে আমালফিতানি স্টেডিয়ামে নীল-সাদা ‘ভি’ জার্সি গায়ে খেলা—এটাই তার বড় স্বপ্ন।

সম্প্রতি তিনি আরও একটি সুখবর পান। গণিতের অনলাইন ক্লাসে থাকা অবস্থায় জানতে পারেন, আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দলের সঙ্গে লিওনেল আন্দ্রেস মেসি ট্রেনিং কমপ্লেক্সে অনুশীলনের জন্য ডাক পেয়েছেন।

আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দলের সঙ্গে অনুশীলন করতে পেরে খুবই খুশি কিকি। সেই অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে বলেন, ‘সত্যি বলতে জাতীয় দলের সবকিছুই অসাধারণ ছিল। অনুশীলন মাঠ, পরিবেশ, কোচিং স্টাফ—সবই দারুণ। শুরুতে একটু নার্ভাস ছিলাম, কিন্তু সবাই আমাকে খুব সহজে আপন করে নিয়েছে। সেখানে থাকতে পারাটাই ছিল আমার জন্য স্বপ্নপূরণ। আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করা সত্যিই অসাধারণ অনুভূতি।’

সম্প্রতি আর্জেন্টিনার জার্সি পরা প্রথম হাইতিয়ান হিসেবে আপনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন। ভবিষ্যতে আর্জেন্টিনার মূল জাতীয় দলে খেলার স্বপ্ন কিকির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com