রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
বরিশালে সিজারের পর প্রসূতির মৃত্যু;২চিকিৎসকের বিরুদ্ধে থানায় অভিযোগ চুরির অপবাদে আটক: ক্ষুধার্ত বাবার মুখে রুটি তুলে দিলো শিশুসন্তান বরিশালে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ট্রাফিক পাগল বাবুলের পাশে ইভেন্ট ৮৪ ‘এটাই আমার শেষ বিশ্বকাপ’ বরিশালে সাড়ে ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী: ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে, শৃঙ্খলা না মানলে রাষ্ট্রদ্রোহ মামলা বরিশাল সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে সদর উপজেলা বিএনপির প্রতিবাদ সভা ইয়াবা সেবনকালে ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের দুই নেতাসহ আটক ৪ ‘ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস’ কারখানা খোলা ও বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের ‘ভুখা মিছিল’

ইয়াবা সেবনকালে ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের দুই নেতাসহ আটক ৪

/ ৪২ বার পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

পিরোজপুর প্রতিনিধি ।।

পিরোজপুরের মঠবাড়িয়ায় ইয়াবা সেবনের সময় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের থানাপাড়া এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বীর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- মঠবাড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিম মল্লিক, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রুবেল আহসান ওরফে ব্ল্যাক রুবেল, পাথরঘাটার মো. জসিম উদ্দিন এবং মঠবাড়িয়ার পশ্চিম মিঠাখালী এলাকার মনির হোসেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানাপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চারজনকে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়। তাদের কাছ থেকে তিনটি ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারজনকে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করা হয়।

মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রাব্বী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন সম্পূর্ণ সোচ্চার। এ বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি যে কোনো রাজনৈতিক দল বা সামাজিক পরিচয়ের হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com