মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
Logo

বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে

/ ১৫ বার পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

স্পোর্টস ডেক্স ।।

আর মাত্র ৩ দিন পর মাঠে গড়াবে বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট ফিফা বিশ্বকাপ। ফুটবল বিশ্বকাপের এবারের আসরের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।

বিশ্বকাপের এবারের আসরে মোট ৪৮টি দল ১০৪টি ম্যাচ খেলবে; যা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচের রেকর্ড হবে। ৪৮ দলের এই আসর চলবে ৩৯ দিন। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ সহ প্রতিটি দলের জন্য রয়েছে প্রাইজমানির ব্যবস্থা।

বিশ্বকাপের এবারের আসরে ৮৭১ মিলিয়ন ডলার তথা বাংলাদেশি মুদ্রায় ৮ হাজার ৩২১ কোটি টাকা পুস্কার দেওয়া হবে। যে দল চ্যাম্পিয়ন হবে তারা পাবে ৫০ মিলিয়ন ডলার তথা ৬১৩ কোটি টাকা। গ্রুপপর্ব থেকে চ্যাম্পিয়ন সব পর্যায়ের দলের জন্যেই রয়েছে পুরস্কার।

বিশ্বকাপের রানার্সআপ দল পাবে ৩৩ মিলিয়ন ডলার। ৩য় ও ৪র্থ দল পাবে যথাক্রমে ২৯ ও ২৭ মিলিয়ন ডলার করে। এছাড়া যারা কোয়ার্টার ফাইনাল খেলবে তারা পাবে ১৯ মিলিয়ন ডলার এবং রাউন্ড অফ সিক্সটিনের জন্য বরাদ্দ রয়েছে ১৫ মিলিয়ন ডলার করে।

রাউন্ড অফ ৩২-এ উঠলেও রয়েছে পুরস্কার। সেখানে প্রত্যেক দল পাবে ১১ মিলিয়ন ডলার করে। যদি কোন দল গ্রুপপর্ব থেকেই বিদায় নেয় তাদেরও খালি হাতে ফিরতে হবে না। তারা পাবে ৯ মিলিয়ন ডলার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com