বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :

বিশ্বকাপ ফাইনালে ওঠার মূলমন্ত্র বলে দিলেন অলিভার কান

/ ২১ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

স্পোর্টস ডেক্স ।। 

দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে এসেছে ২০২৬ বিশ্বকাপ। গ্রুপপর্ব, সেরা ৩২, শেষ ষোলো এবং কোয়ার্টার ফাইনাল শেষে এবার সেমিফাইনালের লড়াই দেখার অপেক্ষায় ভক্তরা। শেষ চারে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন ও ইংল্যান্ড। দলগুলোকে ফাইনালে ওঠার মূলমন্ত্র জানিয়ে দিলেন জার্মান কিংবদন্তি গোলরক্ষক অলিভার কান।

প্রথম সেমিফাইনালে আগামীকাল বাংলাদেশ সময় রাত ১টায় ডালাসে স্পেনের বিপক্ষে খেলতে নামবে ফ্রান্স। ২৪ ঘণ্টা পর দ্বিতীয় সেমিফাইনালে আটালান্টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। কানের মতে, শেষ চারের লড়াইয়ে আক্রমণের ঝলক নয়, বরং মাঝমাঠের নিয়ন্ত্রণ এবং রক্ষণভাগের ভারসাম্যই নির্ধারণ করবে কে উঠবে ফাইনালে।

বিশ্বকাপের সেমিফাইনালের প্রসঙ্গে জি ফাইভকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যে দল রক্ষণভাগের ভারসাম্য অক্ষুণ্ন রেখে মাঝমাঠ নিয়ন্ত্রণ করতে পারবে, তারাই এগিয়ে থাকবে। সেমিফাইনাল সাধারণত দীর্ঘ সময়ের আধিপত্যে নয়, বরং ছোট ছোট ব্যবধানেই নির্ধারিত হয়।’

মাঝমাঠের লড়াইকেই ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হিসেবে দেখছেন কান, ‘এটা সব সময় প্রেসিং করার বিষয় নয়; বরং বুদ্ধিমত্তার সঙ্গে প্রেসিং করার বিষয়। যে দল মাঝমাঠ নিয়ন্ত্রণ করবে এবং প্রতিপক্ষকে মাঝ দিয়ে খেলতে দেবে না, তারাই সম্ভবত ম্যাচের নিয়ন্ত্রণও নিজের হাতে রাখবে।’

সেমিফাইনালে ওঠা চার দলের মধ্যে খুব বেশি ব্যবধান দেখছেন না কান। তবে সামগ্রিক বিচারে শিরোপা জেতার লড়াইয়ে ফ্রান্সকে এগিয়ে রাখলেন তিনি। ভারসাম্য, দলের গভীরতা এবং বিভিন্ন ধরনের ম্যাচ জয়ের সামর্থ্যের কারণেই এমনটা মনে হচ্ছে সাবেক ফুটবলারের।

কান বলেন, ‘এ পর্যন্ত যা দেখেছি, তার ভিত্তিতে যদি একটি দলকে বেছে নিতে হয়, তাহলে আমি সম্ভবত ফ্রান্সকেই বেছে নেব। ভারসাম্য, স্কোয়াডের গভীরতা এবং বিভিন্ন উপায়ে ম্যাচ জেতার সক্ষমতার কারণে তারাই সবচেয়ে পরিপূর্ণ দল। তবে শেষ চারের চারটি দলের মধ্যকার ব্যবধান খুবই সামান্য। তাদের যে কেউই বিশ্বকাপ জিততে পারে।’

ফাইনালে পা রাখতে চাইলে স্পেনকে ধৈর্যশীল থাকার পাশাপাশি আক্রমণে কার্যকর হতে হবে বলে মনে করেন কান, ‘স্পেন ধৈর্য ধরে, কিন্তু লক্ষ্যভেদী ফুটবল খেলতে হবে। দ্রুত বল চালাচালি করতে হবে, সংখ্যাগত বাড়তি সুবিধা তৈরি করতে হবে এবং একই সঙ্গে রক্ষণে ভারসাম্য বজায় রাখতে হবে। কারণ, ট্রানজিশনে ফ্রান্স বিশ্বের অন্যতম সেরা দল।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com