মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি ঝালকাঠিতে বিএনপি নেতাসহ দুজনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা বিদ্যুৎ সংযোগ ছাড়াই বরিশাল নভোথিয়েটারের ১৩ কোটি টাকা বিল তুলে নিল ঠিকাদার নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি বয়সের সঙ্গে বদলায় নারীদের পুষ্টির চাহিদা, কোন বয়সে কী প্রয়োজন? পটুয়াখালী-ভোলাসহ ১০ জেলায় মামলার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু ২০৩০ সালের মধ্যে সড়কে প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের গৌরনদীতে মাদ্রাসার কক্ষ থেকে ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাতে মাঝ নদীতে চলন্ত লঞ্চে ওঠার চেষ্টা, ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মন্ত্রিসভায় রদবদল প্রসঙ্গে যা বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

মেসি ও আর্জেন্টিনাকে ঘিরে উচ্ছ্বাসে বিপাকে ব্রাজিলের জনপ্রিয় চ্যানেল

/ ২৮ বার পড়া হয়েছে
আপডেট : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

স্পোর্টস ডেক্স ।।

বিশ্বকাপে ব্রাজিলের মাঠের লড়াই যতটা আলোচনায় ছিল, তার চেয়ে কম নয় মাঠের বাইরের একটি বিতর্ক। এবার সমালোচনার কেন্দ্রে এসেছে ব্রাজিলের জনপ্রিয় সম্প্রচারমাধ্যম কাজে টিভি। অনেক দর্শকের অভিযোগ, ম্যাচ সম্প্রচারের সময় আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে ঘিরে অতিরিক্ত উচ্ছ্বাস দেখানো হয়েছে, যা ব্রাজিলিয়ান দর্শকদের একাংশ ভালোভাবে নেননি। এমটায় জানায় টিওয়াইসিস্পোর্টসের এক প্রতিবেদনে।

বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচ সম্প্রচার করেছে কাজে টিভি। তবে সম্প্রচারের ধরন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেক দর্শকের দাবি, ধারাভাষ্যকার ও বিশ্লেষকদের মন্তব্যে আর্জেন্টিনার প্রতি আলাদা ঝোঁক স্পষ্ট ছিল। এ নিয়ে কেউ কেউ ব্যঙ্গ করে চ্যানেলটির নতুন নতুন ডাকনামও দিতে শুরু করেন, যা দ্রুত অনলাইনে ছড়িয়ে পড়ে।

সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েন জনপ্রিয় ধারাভাষ্যকার লুইস ফেলিপে ফ্রেইতাস (লুইজিনহো)। সমালোচকদের অভিযোগ, আর্জেন্টিনার গোলের সময় তার আবেগঘন চিৎকার এবং মেসির প্রশংসা নিরপেক্ষ ধারাভাষ্যের সীমা ছাড়িয়ে গেছে। তার ধারাভাষ্যের বিভিন্ন অংশের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিতর্ক আরও তীব্র হয়ে ওঠে।

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যে, কাজে টিভির উপস্থাপক ও বিশ্লেষকরা একটি লাইভ অনুষ্ঠানে বিষয়টি নিয়ে কথা বলতে বাধ্য হন। তারা দর্শকদের পাঠানো নানা মন্তব্য তুলে ধরেন। আলোচনায় হাস্যরস থাকলেও, দর্শকদের একাংশের অসন্তোষ যে বাস্তব এবং ব্যাপক ছিল, সেটিও স্পষ্ট হয়ে ওঠে।

সমালোচনার জবাবে লুইজিনহো বলেন, কিছু মুহূর্তে তিনি হয়তো আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। তবে তার মতে, একজন ধারাভাষ্যকারের দায়িত্ব হলো মাঠের উত্তেজনা ও নাটকীয়তা দর্শকদের কাছে জীবন্তভাবে তুলে ধরা। তিনি আরও বলেন, আর্জেন্টিনার কয়েকটি ম্যাচ শেষ মুহূর্ত পর্যন্ত রোমাঞ্চে ভরা ছিল, তাই সেই আবেগ তার কণ্ঠেও স্বাভাবিকভাবেই ফুটে উঠেছে।

এই ঘটনাকে ঘিরে ব্রাজিলের ক্রীড়াঙ্গনে এখন নিরপেক্ষ ধারাভাষ্যের গুরুত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, দর্শকদের আস্থা ধরে রাখতে বড় টুর্নামেন্টে সম্প্রচারকারীদের ভারসাম্যপূর্ণ উপস্থাপনা নিশ্চিত করা জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com