বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
Logo

রোনালদোর বিয়েতে মেসি কী করবেন

/ ১৪৭ বার পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

স্পোর্টস ডেক্স ।।

ক্রিস্টিয়ানো রোনালদোর বিয়ে নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। বিশ্বের অন্যতম তারকা ফুটবলার বলে কথা। তার ওপর এখন শোনা যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বীর বিয়েতে উপস্থিত থাকতে পারেন লিওনেল মেসি। তাতে করে ভক্ত-সমর্থকদের কৌতূহল অনেক বেড়ে গেছে।

রোনালদো-জর্জিনা রদ্রিগেজের বিয়ের তারিখ এখনো ঠিক না হলেও জাঁকজমকপূর্ণ এক আয়োজন হতে যাচ্ছে। ক্রীড়া ও বিনোদন জগতের বহু তারকা উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অতিথি তালিকায় রিও ফার্দিনান্দ, কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়রের পাশাপাশি ভিন ডিজেল, রিহানা, জেনিফার লোপেজ, ড্রেক এবং ট্র্যাভিস স্কটের নামও রয়েছে। এ ছাড়া, আরেক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মেসির নামও রয়েছে আমন্ত্রিত অতিথিদের তালিকায়।

গত কয়েক দিনে ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের বিয়ের আমন্ত্রণপত্র বলে দাবি করা একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে উল্লেখ ছিল যে, ১ আগস্ট পর্তুগালের সিন্ত্রা শহরের কিন্তা দা রেগালেইরা প্রাসাদে হবে বিয়ের অনুষ্ঠান। সেখানে অতিথিদের কালো পোশাক পরতে অনুরোধ করা হয়েছে। তবে অল্প সময়ের মধ্যেই বিভিন্ন প্রতিবেদনে জানানো হয় যে ওই তারিখে বিয়ে হচ্ছে না। স্পেনের বিভিন্ন সংবাদমাধ্যমও এ তথ্যের সত্যতা অস্বীকার করে। এদিকে, ওই দিনও প্রাসাদটি স্বাভাবিকভাবেই দর্শনার্থীদের জন্য খোলা ছিল, যা থেকে অনেকেরই সন্দেহ হয় যে ফাঁস হওয়া আমন্ত্রণপত্রটি আদৌ আসল ছিল কি না।

২০২৩ সালে রোনালদো-মেসি দুজনেই ইউরোপ ছেড়ে দিয়েছেন। মেসি প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে চলে যান ইন্টার মায়ামিতে। রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে গেছেন আল নাসরে। তবে যদি ঘড়ির কাঁটা আরও একটু পিছিয়ে নেওয়া হয়, বিশেষ করে ২০০৯ থেকে ২০১৮ সালের ঘটনা। রোনালদো সেসময় খেলতেন রিয়াল মাদ্রিদে। আর মেসি ছিলেন বার্সেলোনায়। লা লিগায় দুজনের প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছিল। এল ক্লাসিকো হলে তো কথাই নেই।

মেসি, রোনালদো একে অপরের সঙ্গে পাল্লা দিয়ে গোল করতেন। একের পর এক শিরোপাও জিততেন তাঁরা। সেই দ্বৈরথ এখন আর নেই। তবে স্ব স্ব ক্লাবে তাঁরা আলো ছড়াচ্ছেন। মেসি ইন্টার মায়ামির হয়ে তিনটি শিরোপা জিতেছেন। আল নাসরে খেলে দুইবার শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন রোনালদো। সর্বোচ্চ আটবার ব্যালন ডি’অর জিতেছেন মেসি। এই তালিকায় দুইয়ে থাকা রোনালদোর ব্যালন ডি’অর পাঁচটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com