বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
র‍্যাবের হাতে গ্রেপ্তার বাউফলের ডাকাত বাচ্চু সরদার ভাঙা-কুয়াকাটা সড়ক ৬ লেন করণসহ ৯ দফা দাবিতে মানববন্ধন সাবেক এমপি জেবুন্নেসা আফরোজ আরও এক মামলায় গ্রেপ্তার স্যুটকেসে মিললো জনপ্রিয় মডেলের মরদেহ, গ্রেপ্তার ১ বরিশালে মাদক মামলায় দুই পা হারানো দণ্ডিত আসামি কারাগারে পাগলা কুকুরের তাণ্ডবে অতিষ্ঠ এলাকাবাসী, শিশুসহ আহত ১০ পাচার ও বাণিজ্যিক যৌন শোষণের ঝুঁকিতে থাকা ২৫ জন শিশুকে ফ্যামিলি কিডস বক্স বিতরণ ব্রিজে রডের বদলে বাঁশের কঞ্চি, ভেঙে দিল প্রশাসন হাসিনার সাক্ষাৎকার প্রচার: সংবাদমাধ্যমগুলোকে সতর্ক করা হবে, জানালেন তথ্য উপদেষ্টা বরিশাল শিক্ষা বোর্ডের নতুন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ

স্যুটকেসে মিললো জনপ্রিয় মডেলের মরদেহ, গ্রেপ্তার ১

/ ২১ বার পড়া হয়েছে
আপডেট : বুধবার, ১ জুলাই, ২০২৬

বিনোদন ডেক্স ।।

কলম্বিয়ার রাজধানী বোগোতার একটি বিলাসবহুল ফ্ল্যাট থেকে স্যুটকেসবন্দি অবস্থায় জনপ্রিয় মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নাটালিয়া ভিয়ালবার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে এক ব্রিটিশ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ফ্ল্যাটের বাথরুমে রাখা একটি ট্রাভেল স্যুটকেসের ভেতর থেকে নাটালিয়ার মরদেহ উদ্ধার করেন পরিচ্ছন্নতাকর্মী। এরপর শুরু হয় তদন্ত।

হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন ম্যাথিউ অ্যাশলে ফস্টার-স্মিথ নামে এক ব্রিটিশ নাগরিক। অভিযোগ, হত্যার পর তিনি ভুয়া পরিচয় ও জাল পাসপোর্ট ব্যবহার করে কলম্বিয়া ছেড়ে ইকুয়েডরে পালিয়ে যান।

পরে কলম্বিয়া, ইকুয়েডর ও যুক্তরাজ্যের ডরসেট পুলিশের যৌথ অভিযানে গত ২৬ জুন ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে কিতো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কলম্বিয়ার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের দাবি, নাটালিয়া ফ্ল্যাটে একা থাকাকালে অভিযুক্ত সেখানে প্রবেশ করে তাকে শ্বাসরোধে হত্যা করে। এরপর প্রমাণ গোপন করতে মরদেহ স্যুটকেসে ভরে বাথরুমে লুকিয়ে রাখা হয়।

তদন্তে পাওয়া সিসিটিভি ফুটেজে সন্দেহভাজনকে ফ্ল্যাট থেকে বিছানার চাদর ও অন্যান্য সামগ্রী সরিয়ে নিতে দেখা গেছে।

তদন্তকারীরা জানান, গত ৩ জুন থেকে ওই ফ্ল্যাটে অবস্থান করছিলেন নাটালিয়া। ২১ জুনের মধ্যে তার ফ্ল্যাট ছাড়ার কথা ছিল। পরদিন পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে গিয়ে পরিচ্ছন্নতাকর্মী স্যুটকেসের ভেতর মরদেহ দেখতে পান।

গ্রেপ্তারের আগে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাথিউ দাবি করেন, ঘটনার সময় তিনি একটি আইরিশ বারে ইংল্যান্ড-ক্রোয়েশিয়া ফুটবল ম্যাচ দেখছিলেন। পরে শপিং সেন্টারে গিয়ে আইসক্রিম খেয়ে আবার খেলা দেখতে ফিরে আসেন। হত্যাকাণ্ডের সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগও অস্বীকার করেন তিনি।

তবে ব্রিটিশ পুলিশের তথ্য অনুযায়ী, ম্যাথিউ অ্যাশলে ফস্টার-স্মিথের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। ২০২৩ সালে এক ব্যক্তিকে উত্যক্ত ও হয়রানির দায়ে তিনি দুই বছর কারাভোগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com