বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
এইচএসসি পরীক্ষা: বরিশাল বোর্ডে অংশ নিচ্ছে ৫৮ হাজার ৬৬৪ জন পরীক্ষার্থী সর্বজন শ্রদ্ধেয় আলেম মাওলানা শরফ উদ্দিন বেগের ইন্তেকাল ত্রাণের ভাগ না মেলায় প্রশাসনিক কর্মকর্তাকে মারধর, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ কচুরিপানার নিচে লুকিয়েও শেষ রক্ষা হলোনা চোরের, অবশেষে ধরা ঐশ্বরিয়ার অন্তরঙ্গ ছবি ফাঁস, উত্তাল নেটদুনিয়া! র‍্যাবের হাতে গ্রেপ্তার বাউফলের ডাকাত বাচ্চু সরদার ভাঙা-কুয়াকাটা সড়ক ৬ লেন করণসহ ৯ দফা দাবিতে মানববন্ধন সাবেক এমপি জেবুন্নেসা আফরোজ আরও এক মামলায় গ্রেপ্তার স্যুটকেসে মিললো জনপ্রিয় মডেলের মরদেহ, গ্রেপ্তার ১ বরিশালে মাদক মামলায় দুই পা হারানো দণ্ডিত আসামি কারাগারে

ঐশ্বরিয়ার অন্তরঙ্গ ছবি ফাঁস, উত্তাল নেটদুনিয়া!

/ ৪২ বার পড়া হয়েছে
আপডেট : বুধবার, ১ জুলাই, ২০২৬

বিনোদন ডেক্স ।।

বলিউড তারকা ঐশ্বরিয়া রাইয়ের পুরোনো অন্তরঙ্গ ছবি হঠাৎ করেই আবারও ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। এরকম গুঞ্জনে যখন সয়লাব সামাজিক যোগাযোগ মাধ্যম ঠিক তখন সেগুলোকে ভুয়া দাবি বলেই জানা যায়। এর আগে গেল বছর এই ভুয়া ছবি নিয়েই আদালত পর্যন্ত যেতে হয়েছিল বিশ্বসুন্দরীকে।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ঐশ্বরিয়ার আইনজীবী আদালতে তার ছবিগুলো অনুমোদন ছাড়া ব্যবহার করার বিবরণ জমা দিয়েছেন। তার ছবি, নাম কিংবা কণ্ঠস্বর কোনোরকম ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার যাতে না করা যায় সেই আবেদন জানিয়েছেন।

অভিনেত্রীর আইনজীবীর আরও দাবি করেছিলেন, ঐশ্বরিয়ার নামে ছড়িয়ে পড়া অন্তরঙ্গ ছবিগুলো ‘সম্পূর্ণ অবাস্তব’। অভিযোগ, নায়িকার ছবি ব্যবহার করে কফি মগ থেকে টি-শার্ট তৈরি হচ্ছে। তিনি বলেন, ‘একজন ভদ্রলোক শুধু আমার নাম ব্যবহার করে ও মুখ ছাপিয়ে টাকা সংগ্রহ করছেন। কারোর যৌন আকাঙ্ক্ষা পূরণের জন্য আমার মক্কেলের ছবি ব্যবহৃত হচ্ছে। যা খুবই দুর্ভাগ্যজনক’।

আইনজীবী সন্দীপ শেঠি সোশ্যাল মিডিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই দিয়ে তৈরি অ্যাশের ছবিগুলো আদালতের সামনে পেশ করেন। সেখানে বলা হয়েছে, ‘তারা ঐশ্বরিয়ার নাম ব্যবহার করে অর্থ সংগ্রহ করছে। ইউটিউবের স্ক্রিনশটগুলোতে যেখানে ছবিগুলো সম্পাদনা করা হয়েছে, সেগুলো ঐশ্বরিয়ার ছবি না। তিনি এ ধরনের ছবির অনুমোদনও দেননি। সমস্ত এআই দিয়ে তৈরি করা হয়েছে।’

তারও আগে ২০২৪ সালে রাই সুন্দরীর শ্বশুর অমিতাভ বচ্চনও একই অভিযোগ নিয়ে আদালতে যান। তারপর গত বছরের ২৫শে নভেম্বর থেকে অমিতাভের কণ্ঠস্বর কিংবা ছবি বিনা অনুমতিতে ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com