শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
Logo

কারিনার জীবন বাঁচাতে লিভার দিতে প্রস্তুত দুই ভাই

/ ২৩২ বার পড়া হয়েছে
আপডেট : বুধবার, ১৩ মে, ২০২৬

অনলাইন ডেক্স ।।

গুরুতর অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই নেওয়া হয়েছে। সোমবার (১১ মে) রাত ১১টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে চেন্নাই নেওয়া হয়।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ জানান, কারিনার সঙ্গে গেছেন তার মা লোপা কায়সার। পাশাপাশি সম্ভাব্য লিভার ডোনার হিসেবে সঙ্গে রয়েছে কারিনার দুই ভাই মোস্তফা এস হামিদ ও সাদাত হামিদ।

মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়ে কায়সার হামিদ লেখেন, ‘গত রাতে উন্নত চিকিৎসার জন্য জেট এয়ার অ্যাম্বুলেন্সে করে কারিনাকে দেশের বাইরে নেওয়া হয়েছে। সবাই দোয়া করবেন।’

তবে আপাতত দেশে থেকেই চিকিৎসার ব্যয় ও অন্যান্য প্রয়োজনীয় কাজ সামলাচ্ছেন কায়সার হামিদ। সংবাদমাধ্যমকে তিনি জানান, হাসপাতালের বিল, এয়ার অ্যাম্বুলেন্স ও পরবর্তী চিকিৎসা ব্যয় মেটাতে পরিবারকে বড় আর্থিক চাপে পড়তে হয়েছে। এজন্য ফিক্সড ডিপোজিট ভাঙার পাশাপাশি জমি বিক্রির উদ্যোগও নেওয়া হয়েছে।

এর আগে সোমবার দুপুরে তিনি জানিয়েছিলেন, ভারতের ভিসা হাতে পেয়েছেন এবং চেন্নাই থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স কারিনাকে নিতে আসবে।

গত শনিবার কারিনার অসুস্থতার খবর প্রকাশ্যে আনেন ‘ডানা ভাই’ খ্যাত কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা। তিনি জানান, হেপাটাইটিস এ ও ই-তে আক্রান্ত হয়ে কারিনার লিভার ফেইলিউর হয়েছে। গত শুক্রবার রাত থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

পরিবার সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন কারিনা। পরে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চেন্নাইয়ে তার উন্নত চিকিৎসা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com