বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
Logo

কেন হাসেন না শাহরুখের ছেলে আরিয়ান?

/ ২৩ বার পড়া হয়েছে
আপডেট : বুধবার, ২২ জুলাই, ২০২৬

বিনোদন ডেক্স ।।

কেন হাসেন না শাহরুখের ছেলে আরিয়ান?
বলিউড বাদশা শাহরুখ খানের সন্তান আরিয়ান খানকে নিয়ে অনুরাগীদের কৌতুহলের শেষ নেই। তবে একটা বিষয় চোখ এড়ায় না কারো— বিমানবন্দর, জমকালো পার্টি কিংবা চলচ্চিত্রের প্রিমিয়ারে কোথাও তাঁর মুখে হাসি দেখা যায় না। চেহারায় সবসময় এক ধরনের গম্ভীর ভাব দেখা মেলে। এ কারণে অনেকে তাঁকে অহংকারী বলে ধরে নেন।

আরিয়ান কি আসলেই গম্ভীর বা অহংকারী? দীর্ঘদিন ধরে চলা জল্পনার অবসান ঘটালেন নৃত্যশিল্পী ও বলিউড অভিনেতা রাঘব জুয়াল। সম্প্রতি এক সাক্ষাৎকারে আরিয়ানের সত্যিকারের রূপ তুলে ধরে তিনি বলেন, ‘ক্যামেরার পেছনে আরিয়ান সম্পূর্ণ আলাদা একজন মানুষ। ও ভীষণ হাসিখুশি আর রসিক একটা ছেলে। বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় ও যেভাবে হাসি-ঠাট্টায় মাতিয়ে রাখে তা সত্যি দেখার মতো। তবে ক্যামেরা সামনে এলে ও কিছুটা নিজেকে গুটিয়ে নেয়। একটু চুপচাপ হয়ে যায়। এটা স্রেফ ওর ব্যক্তিগত স্বভাব।’

রাঘব আরও জানান, আরিয়ান অকারণে লাইমলাইটে আসতে চায় না। মিডিয়ার ক্যামেরা দেখলে ও নিজেকে আড়াল করে নেয়। এর মানে এই নয় যে ও অহংকারী কিংবা মানুষের সঙ্গে মিশতে অপছন্দ করে। আসলে ও ব্যক্তিগত জীবনটাকে নিজের মতো করে গুটিয়ে রাখতে ভালোবাসে।

বাবার পথে ধরে রুপালি পর্দায় ক্যারিয়ার গড়লেও, ক্যামেরার পেছনে কাজকে পেশা হিসেবে বেছে নিয়েছেন আরিয়ান। গত বছর তাঁর পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ মুক্তি পায়। মুক্তির পর আলোচনার পাশাপাশি সমালোচনার মূখে পড়েছিলেন তিনি। আইনি জটিলতায় পড়তে হয়েছিল শাহরুখ পুত্রকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com