বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
Logo

কোয়েল পাখি কখনও নিজের বাসায় ডিম পাড়ে না, দল পাল্টাতেই কটাক্ষ

/ ৩২ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

বিনোদন ডেক্স ।।

তৃণমূল কংগ্রেসের টিকিটে রাজ্যসভায় গিয়েছিলেন টল অভিনেত্রী কোয়েল মল্লিক। মমতার পতনের পর পদত্যাগ করেন তিনি। সেইসঙ্গে তিন মাসের মাথায় ভোল পাল্টে বিজেপিতে যোগ দিলেন। রাজ্যসভার উপনির্বাচনে মনোনয়নপত্র জমাও দিয়েছেন। এরপর থেকেই কটাক্ষের শিকার অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিজেপিতে যোগ দিয়ে কোয়েল বলেছেন, ‘সবার জন্য কাজ করতে চাই, সবার মঙ্গল কামনা করি।’ এর আগে তৃণমূলে যোগ দেওয়ার সময় একই সুর ছিল তার। সেসময় কিছু না বললেও এবার অভিনেত্রীর দিকে ধেয়ে এলো শ্রীলেখা মিত্রের কটাক্ষ।

 

নিজের সোশ্যাল হ্যান্ডেলে শ্রী লিখেছেন, ‘দেশের সেবা করতে চাই, etc etc… লাইনগুলো বড্ড বস্তাপচা হয়ে গিয়েছে। অন্য কিছু ভাবুন বা স্ক্রিপ্ট রাইটার বদলান’। সরব হয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় ইউটিউবার বং গাই কিরণ দত্তও। তিনি লিখেছেন, ‘কোয়েল পাখি কখনোই নিজের বাসায় ডিম পাড়ে না, এতে অবাক হওয়ার কি আছে!’

চলতি বছরের এপ্রিলে তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিয়েছিলেন কোয়েল। গত মে মাসে বিধানসভা নির্বাচনে দল পরাজয়ের পর থেকে রাজ্য রাজনীতিতে শুরু হয় দলবদলের পালা। এর ধারাবাহিকতায় গত ১৬ জুলাই সাংসদ পদ ছাড়েন তিনি। পদত্যাগ করার পর থেকে বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা শুরু হয়।

কোয়েলের আগে সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইকে বিজেপির প্রার্থী করে রাজ্যসভায় পাঠানো হয়েছে। তাঁরাও তৃণমূল ছেড়ে বিজেপির টিকিটে পুনরায় রাজ্যসভায় ফিরেছেন।

আগামীকাল ৬ অক্টোবর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। তার আগেই বিজেপির দলীয় পতাকা হাতে তুলে নিতে পারেন অভিনেত্রী। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ১৬ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। সেদিনই ভোটগণনা সম্পন্ন হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com