শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
Logo

চট্টগ্রামে এলোপাতাড়ি গুলিতে যুবক নিহত, এক শিশু গুলিবিদ্ধ

/ ৯৮ বার পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ৮ মে, ২০২৬

অনলাইন ডেক্স ।।

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুও গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) রাত আনুমানিক পৌনে ১০টার দিকে বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম হাসান প্রকাশ রাজু (স্থানীয়ভাবে ‘বিন্দু মাসির ছেলে রাজু’ নামে পরিচিত)। তিনি রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের আবুল কালামের ছেলে। ঘটনার সময় তার সঙ্গে থাকা এক শিশু গুলিবিদ্ধ হয় এবং বর্তমানে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে শিশুটির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। ওই সময় এলোপাতাড়ি গুলিতে রাজু ঘটনাস্থলেই নিহত হন এবং শিশুটি আহত হয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাজু তার বোনের বাসায় বেড়াতে এসে সন্ধ্যার পর বাইরে বের হলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। হামলার পরপরই তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার আমিরুল ইসলাম বলেন, ঘটনাটি গোলাগুলির, একজন নিহত হয়েছেন। তবে কারা জড়িত এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো তদন্তাধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com