শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
Logo

দক্ষিণ এশিয়ার সবচেয়ে অপরাধপ্রবণ শহর ঢাকা

/ ৩৩ বার পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

অনলাইন ডেক্স ।।

দক্ষিণ এশিয়ার সবচেয়ে অপরাধপ্রবণ শহর হিসেবে উঠে এসেছে ঢাকা। আন্তর্জাতিক ডেটাবেজ- নাম্বিওর ‘ক্রাইম ইনডেক্স ২০২৬’-এ ইরান, পাকিস্তান ও ভারতের শহরকে পেছনে ফেলে তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশের রাজধানী।

নাম্বিওর তথ্য অনুসারে, ঢাকার অপরাধের সূচক বা ক্রাইম ইনডেক্স স্কোর হচ্ছে ৬২.২ যা এই অঞ্চলের অন্যান্য প্রধান শহরের চেয়ে বেশি। অতিরিক্ত জনঘনত্ব এবং আর্থ-সামাজিক পরিস্থিতির কারণে মানুষের মধ্যে ঢাকার নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও অপরাধের ভীতি বেশি কাজ করে।

তবে নাম্বিওর এই সূচকটি মূলত কোনো সরকারি অপরাধের খতিয়ান নয়, বরং ওই শহরে বসবাসকারী বা ভ্রমণকারী সাধারণ মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতা ও নিরাপত্তার উপলব্ধির ওপর ভিত্তি করে তৈরি হয়।

ঢাকার পরই রয়েছে- ভারতের দুই শহর, রাজধানী দিল্লি ও গাজিয়াবাদ। স্কোর যথাক্রমে ৫৯.১৩ এবং ৫৮.৪৪।

Top 20 Southern Asia Crime Index Ranking (2026 Mid-Year)

এক নজরে দেখে নিন দক্ষিণ এশিয়ার দেশগুলোর নিরাপত্তা ও অপরাধ সূচক—

দেশ অপরাধপ্রবণতা সূচক নিরাপত্তা সূচক
ঢাকা, বাংলাদেশ ৬২ দশমিক ২ ৩৭ দশমিক ৮
করাচি, পাকিস্তান ৫৯ দশমিক ১ ৪০ দশমিক ৯
দিল্লি, ভারত ৫৯ দশমিক ১ ৪০ দশমিক ৯
গাজিয়াবাদ, ভারত ৫৮ দশমিক ৪ ৪১ দশমিক ৬
নয়ডা, ভারত ৫৫ দশমিক ১ ৪৪ দশমিক ৯
গুরগাঁও, ভারত ৫৪ দশমিক ১ ৪৫ দশমিক ৯
ব্যাঙ্গালোর, ভারত ৫৪ দশমিক ০ ৪৬ দশমিক ০
রাওয়ালপিন্ডি, পাকিস্তান ৫১ দশমিক ৬ ৪৮ দশমিক ৪
ইন্দোর, ভারত ৪৮ দশমিক ২ ৫১ দশমিক ৮
কলকাতা, ভারত ৪৬ দশমিক ৯ ৫৩ দশমিক ১
লখনৌ, ভারত ৪৫ দশমিক ৫ ৫৪ দশমিক ৫
মুম্বাই, ভারত ৪৪ দশমিক ১ ৫৫ দশমিক ৯
কলম্বো, শ্রীলঙ্কা ৪২ দশমিক ৬ ৫৭ দশমিক ৪
হায়দ্রাবাদ, ভারত ৪২ দশমিক ৬ ৫৭ দশমিক ৪
চণ্ডীগড়, ভারত ৪২ দশমিক ৪ ৫৭ দশমিক ৬
পুনে, ভারত ৪১ দশমিক ৩ ৫৮ দশমিক ৭
চেন্নাই, ভারত ৪০ দশমিক ০ ৬০ দশমিক ০
লাহোর, পাকিস্তান ৩৬ দশমিক ৯ ৬৩ দশমিক ১
কাঠমান্ডু, নেপাল ৩৬ দশমিক ৭ ৬৩ দশমিক ৩
নাবি মুম্বাই, ভারত ৩৬ দশমিক ৫ ৬৩ দশমিক ৫
জয়পুর, ভারত ৩৪ দশমিক ৭ ৬৫ দশমিক ৩
সুরাত, ভারত ৩৩ দশমিক ৪ ৬৬ দশমিক ৬
আহমেদাবাদ, ভারত ৩১ দশমিক ৫ ৬৮ দশমিক ৫
ইসলামাবাদ, পাকিস্তান ৩১ দশমিক ৪ ৬৮ দশমিক ৬
ভোদোদরা, ভারত ৩০ দশমিক ৪ ৬৯ দশমিক ৬
ম্যাঙ্গালোর, ভারত ২৫ দশমিক ৬

চতুর্থ স্থানের রয়েছে পাকিস্তানের বন্দরনগরী করাচি, স্কোর ৫৭.৫৫। আর ৫৭.৩ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে যুদ্ধ বিধ্বস্ত ইরানের রাজধানী তেহরান।

অন্যদিকে, বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে উঠে এসেছে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি, স্কোর হলো ১১.১।

প্রসঙ্গত, নাম্বিও (Numbeo) হলো পৃথিবীর সবচেয়ে বড় ব্যবহারকারী-চালিত অনলাইন ডেটাবেজ বা তথ্যভাণ্ডার। এটি মূলত বিভিন্ন দেশ ও শহরের জীবনযাত্রার খরচ, আবাসন, অপরাধের হার, স্বাস্থ্যসেবা এবং পরিবেশের গুণগত মান সম্পর্কিত তথ্য প্রদান করে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com