মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
Logo

দশমিনায় ইলিশ শিকারের দায়ে তিন জেলের কারাদণ্ড

/ ৩০ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

পটুয়াখালী প্রতিনিধি ।।

পটুয়াখালীর দশমিনায় নিষেধাজ্ঞা অমান্য করে তেঁতুলিয়া নদীতে মা ইলিশ শিকারের দায়ে তিন জেলেকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিনটি ইঞ্জিনচালিত ট্রলার ও দেড় লাখ মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয়।

গতকাল রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা প্রশাসন, নৌ পুলিশ ও মৎস্য দপ্তরের যৌথ অভিযানে তাঁদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন উপজেলার রনগোপালদী ইউনিয়নের দক্ষিণ চরঘূর্ণী গ্রামের মৃত রাজ্জাক জোমাদ্দারের ছেলে আইয়ুব জোমাদ্দার ও মো. রহমান জোমাদ্দার এবং দশমিনা ইউনিয়নের সৈয়দ জাফর গ্রামের লালু মৃধার ছেলে মো. ফারুখ মৃধা।

উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞার মধ্যে তেঁতুলিয়া নদীতে মাছ ধরার সময় ওই তিন জেলেকে আটক করা হয়। পরে তাঁদের উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেন।

অভিযানে জব্দ করা দেড় লাখ মিটার কারেন্টজাল হাজির হাট এলাকায় পুড়িয়ে ধ্বংস করা হয়। তিনটি ট্রলার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, ‘গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা প্রশাসন, নৌ পুলিশ, মৎস্য দপ্তর ও থানা-পুলিশের যৌথ অভিযানে তিন জেলেকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com