মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
Logo

বরিশালে ছাত্রলীগের মিছিল ও ককটেল বিস্ফোরণ, ৭৩ জনের বিরুদ্ধে মামলা!

/ ৪৯ বার পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর বাংলাবাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সরকারবিরোধী মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ৭৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক এস আই ফেরদৌস বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় ১৯ অক্টোবর মামলাটি দায়ের করেন। মামলায় নাম উল্লেখ করা আসামিরা হলেন, সাদ,মিরাজ,লাদেন,রাতুল,রাকিব,আবু বক্কর সিদ্দীক,রাশেদুল ইসলাম,তরিকুল ইসলাম রাজা,উজ্জল,খোকা,সীমান্ত ও ইব্রাহীম পুলিশ সূত্রে জানা গেছে, বাংলাবাজার এলাকায় সরকারবিরোধী মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনার পরিপ্রেক্ষিতে এ মামলা দায়ের করা হয়। ঘটনায় জড়িতদের শনাক্ত করা এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।উল্লেখ্য গত ১৮ অক্টোবর সকালে নগরের বাংলাবাজার এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়েছিলো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com