রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
Logo

দাম বাড়ল এলপিজির

/ ২০ বার পড়া হয়েছে
আপডেট : রবিবার, ২ আগস্ট, ২০২৬

অনলাইন ডেক্স ।।

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ালো সরকার। ১২ কেজির এলপিজি সিলিন্ডারের নতুন খুচরা মূল্য ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

গত মাসে ১২ কেজি এলপিজির দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা। অর্থাৎ দাম বাড়ানো হয়েছে ৭০ টাকা।

রোববার (২ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে চলতি আগস্ট মাসের জন্য এই মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগস্ট মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

ঘোষণা অনুযায়ী, গৃহস্থালিতে বহুল ব্যবহৃত ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫৯৮ টাকা, যা আগে ছিল ১৫২৮ টাকা।

নতুন এই দাম রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com