সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
বরিশালসহ দেশজুড়ে আগামী ৫ দিন বৃষ্টির দাপটের পূর্বাভাস সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের জলসিঁড়ির বাড়িতে দুদক, চলছে সম্পদের তালিকা তৈরি ফুটবল : ২০৩০ বিশ্বকাপের ফাইনাল হবে কোথায় জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশিদিন রাজনীতি করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী পিরোজপুরে কিশোরকে পিটিয়ে ‘চুরির স্বীকারোক্তি’, চুল কেটে ‘শাস্তি’! বরিশালে কিশোরী অপহরণের অভিযোগে গ্রেফতার ৪ প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন নদী ও খাল দূষণমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: জেলা প্রশাসক জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ বরিশালে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ধারাবাহিকে ফিরছেন সুমাইয়া শিমু

/ ১৭ বার পড়া হয়েছে
আপডেট : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বিনোদন ডেক্স ।।

দীর্ঘ বিরতি পেরিয়ে নুহাশ হুমায়ূনের ‘২ষ’ সিরিজের ‘বেসুরা’ পর্ব দিয়ে অভিনয়ে ফেরেন অভিনেত্রী সুমাইয়া শিমু। এটি ছিল তাঁর অভিনীত প্রথম ওয়েব কনটেন্ট। এবার নিজের চেনা ভুবনে ফিরছেন শিমু। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন ‘ফিরে আসার গল্প’ নামের নতুন ধারাবাহিক নাটকে।

দীর্ঘ বিরতি পেরিয়ে নুহাশ হুমায়ূনের ‘২ষ’ সিরিজের ‘বেসুরা’ পর্ব দিয়ে অভিনয়ে ফেরেন অভিনেত্রী সুমাইয়া শিমু। এটি ছিল তাঁর অভিনীত প্রথম ওয়েব কনটেন্ট। এবার নিজের চেনা ভুবনে ফিরছেন শিমু। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন ‘ফিরে আসার গল্প’ নামের নতুন ধারাবাহিক নাটকে।

একক নাটকের পাশাপাশি দর্শকপ্রিয় অনেক ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন সুমাইয়া শিমু। তাঁর অভিনীত জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে রয়েছে ‘ললিতা’, ‘হাউজফুল’, ‘এফএনএফ’ ইত্যাদি। দেড় বছর আগে বেসুরা মুক্তির পর শিমু আভাস দিয়েছিলেন আবার নাটকে নিয়মিত হওয়ার। জানিয়েছিলেন, চরিত্রের গুরুত্ব আছে, তাঁকে মানাবে—এমন গল্প এলে নাটকে অভিনয় করবেন। ফিরে আসার গল্পের মাধ্যমে অনেক দিন পর ধারাবাহিক নাটকে অভিনয় করছেন শিমু।

গত বৃহস্পতিবার ফিরে আসার গল্প ধারাবাহিকে সুমাইয়া শিমুর লুক প্রকাশ করে প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট। এতে তাঁর অভিনীত চরিত্রের নাম রুকাইয়া। তবে নাটকটি নিয়ে এখনই কথা বলতে রাজি নন অভিনেত্রী।

ফিরে আসার গল্প পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। সবশেষ তিনি বানিয়েছেন ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’। পাকিস্তানি সিরিয়ালের অনুপ্রেরণায় পারিবারিক গল্পে নির্মিত হয়েছিল এটি। প্রচারের শুরু থেকেই সাড়া ফেলেছিল দর্শকদের মাঝে। নির্মাতা জানিয়েছেন, নতুন ধারাবাহিকেও দেখা যাবে পরিবারের গল্প। এখন শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন। আগামী মাসে শুরু হবে শুটিং। তখনই নাটকটি নিয়ে বিস্তারিত জানাবেন।

ফিরে আসার গল্প ধারাবাহিক নাটকে সুমাইয়া শিমু ছাড়াও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম ও ফাইজুল ইয়ামিন। আরও অনেক জনপ্রিয় অভিনয়শিল্পী আছেন এ নাটকে। সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্টের ফেসবুক পেজে পর্যায়ক্রমে তাঁদের নাম ও চরিত্র প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্মাতা রাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com