শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
Logo

নার্সিং হোস্টেলের কক্ষে ঝুলছিল উজিরপুরের পিংকির মরদেহ

/ ২১ বার পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

অনলাইন ডেক্স ।।

নার্সিং হোস্টেলের কক্ষ থেকে পিংকি বিশ্বাস (১৯) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) সকালে কলাবাগানের ক্রিসেন্ট রোডের একটি পাঁচতলা ভবনের নিচতলার কক্ষের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়। পরে পুলিশ খবর পেয়ে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।

জানা গেছে, পিংকি বিশ্বাস বরিশালের উজিরপুর উপজেলার জামবাড়ী গ্রামের প্রফুল্ল বিশ্বাসের মেয়ে। তিনি ধানমন্ডির আনোয়ার খান মডার্ন নার্সিং কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে কলাবাগানের ক্রিসেন্ট রোডের ‘স্বপ্ন বিলাস ছাত্রী হোস্টেলে’ বসবাস করতেন তিনি।

কলাবাগান থানার এসআই লিজা আক্তার জানান, শুক্রবার সকালে আমরা খবর পাই। পরে গিয়ে দেখতে পাই যে, হোস্টেল কর্তৃপক্ষের সহযোগিতায় ফ্যানের সঙ্গে সবুজ রঙের ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ ঝুলছে। এরপর আইনি প্রক্রিয়া শেষে দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়।

পুলিশ বলছে, ওই কক্ষে মোট তিনজন শিক্ষার্থী থাকতেন। বাকি দুজন ছুটিতে বাড়ি যাওয়ায় পিংকি একাই কক্ষে ছিলেন। আত্মহত্যার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে পুলিশ নিশ্চিত হতে পারেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com